ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট ইউপি সদস্য ফিরোজের বিরুদ্ধে, বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগীরা ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ

রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের জন্য যুক্তরাষ্ট্র দায়ী

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে হেলিকপ্টার বিধ্বস্তের জন্য মার্কিন নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন।

তিনি বলেছেন, গতকালের ট্র্যাজেডির অন্যতম প্রধান অপরাধী মার্কিন যুক্তরাষ্ট্র। যারা ইরানের কাছে বিমান ও বিমানের যন্ত্রাংশ বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ইরানের জনগণকে ভালো বিমান সুবিধা ভোগ করতে দিচ্ছে না।

বছরের পর বছর নিষেধাজ্ঞার কারণে ইরানের এয়ারক্র্যাফটগুলো অনিরাপদ হয়ে পড়ে। কারণ তারা স্পেয়ার পার্টস (খুচরা যন্ত্রাংশ) বা এয়ারফ্রেম (নতুন কাঠামো) পেত না।

বিবিসির আন্তর্জাতিক সম্পাদক জেরেমি বোয়েন বলেছেন, ১৯৯০ সালে ইরানে একটি বড় ধরনের ভূমিকম্পের খবর সংগ্রহ করতে গিয়েছিলাম। সেই সফরে যুক্তরাষ্ট্র থেকে কেনা পুরাতন একটি হেলিকপ্টার ব্যবহার করেছিলাম। কিছুদিন পর জানলাম, সেই হেলিকপ্টারটি সব আরোহীসহ বিধ্বস্ত হয়েছে।

এদিকে ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে দেশটির আইএসএনএ নিউজ এজেন্সি জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের কমিটিকে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন বাঘেরি।

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবারকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নাম ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের জন্য যুক্তরাষ্ট্র দায়ী

আপডেট সময় ১২:২৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪