ঢাকা ০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু শিক্ষা ক্যাডার সহিদুল ইসলামকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ ‘লেক আইল্যান্ড ঢাকা’র বিরুদ্ধে শত কোটি টাকা নিয়ে প্লট না দেওয়ার অভিযোগ বনানী প্রেসক্লাবের বিজয় ও লিমনসহ চার গণমাধ্যমকর্মীর প্রয়াণ: মঙ্গলবার বাদ মাগরিব খিলক্ষেত প্রেসক্লাবে বিশেষ দোয়া জিপিএইচ ইস্পাতের কাছে বন্দি সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লী কোটি টাকার অনিয়মের অভিযোগ, তবুও বহাল অগ্রণী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তারা বরিশালের প্রাথমিক শিক্ষা বিভাগে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে উপ-পরিচালক ইয়াসমিন সাধারণ মানুষ ও সাংবাদিকদের হয়রানির অভিযোগ সার্জেন্ট আরিফের বিরুদ্ধে

যুদ্ধে রাশিয়া জয়ী হলে বিপর্যয়ের মুখোমুখি হবে ইউরোপ, সতর্কবার্তা পোল্যান্ড প্রধানমন্ত্রীর

ইউরোপ এখন যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তিনি বলেন, যুদ্ধ এখন আর অতীতের কোনো ধারণা নয়। যুদ্ধ এখন বাস্তব, আর এটা দুই বছর আগেই শুরু হয়ে গেছে।

বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়া নতুন করে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলার পর এমন সতর্কবার্তা দিলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী। খবর বিবিসির।

ডোনাল্ড টাস্ক বলেন, ইউরোপের মঙ্গলের জন্য রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে অবশ্যই জয়ী হতে হবে। ইউক্রেন যদি এই যুদ্ধে জয়ী হতে না পারে, তবে তা পুরো ইউরোপের জন্যই বিপদ ডেকে আনবে। এটি হলে ইউরোপের কোনো দেশই নিরাপদ থাকতে পারবে না বলে সতর্ক করেন তিনি।

ইউরোপিয়ান কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, সম্প্রতি মস্কোয় সন্ত্রাসী হামলার দায় কোনো প্রমাণ ছাড়াই ইউক্রেনের ওপর চাপিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর ন্যায্যতা দিতে ইউক্রেনে বেসামরিক স্থাপনায় হামলা জোরদার করাটা তার জন্য জরুরি।

এ সপ্তাহের শুরুতে রাশিয়ার প্রথমবারের মতো কিয়েভে শব্দের চেয়ে দ্রুতগতিতে ছুটতে সক্ষম ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়টিও উল্লেখ করেন পোলিশ প্রধানমন্ত্রী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের

যুদ্ধে রাশিয়া জয়ী হলে বিপর্যয়ের মুখোমুখি হবে ইউরোপ, সতর্কবার্তা পোল্যান্ড প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০২:৫৫:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪