ঢাকা ০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু শিক্ষা ক্যাডার সহিদুল ইসলামকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ ‘লেক আইল্যান্ড ঢাকা’র বিরুদ্ধে শত কোটি টাকা নিয়ে প্লট না দেওয়ার অভিযোগ বনানী প্রেসক্লাবের বিজয় ও লিমনসহ চার গণমাধ্যমকর্মীর প্রয়াণ: মঙ্গলবার বাদ মাগরিব খিলক্ষেত প্রেসক্লাবে বিশেষ দোয়া জিপিএইচ ইস্পাতের কাছে বন্দি সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লী কোটি টাকার অনিয়মের অভিযোগ, তবুও বহাল অগ্রণী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তারা বরিশালের প্রাথমিক শিক্ষা বিভাগে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে উপ-পরিচালক ইয়াসমিন সাধারণ মানুষ ও সাংবাদিকদের হয়রানির অভিযোগ সার্জেন্ট আরিফের বিরুদ্ধে

সিরিয়ার কর্মকর্তাদের ওপর নতুন ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

সিরিয়ার বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তা এবং অন্যান্য ব্যক্তিকে লক্ষ্য করে নতুন ভিসা বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার সহিংসতা ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে সিরিয়ার জনগণের দমনের জন্য দায়ী অথবা জড়িত থাকার অভিযোগে তাদের ওপর ভিসা বিধিনিষেধ জারি করেছে দেশটি। খবর আনাদোলু এজেন্সির।

এ বিষয়ে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ১০ জন সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার কারণে ভিসা বিধিনিষেধ আরোপ করার পদক্ষেপ নিয়েছেন।

এর আগে গত বছরের ডিসেম্বরে সিরিয়ার ১১ সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের নিকটবর্তী সদস্যদের লক্ষ্য করে ভিসা বিধিনিষেধ আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। নতুন এই বিধিনিষেধগুলো আগের ঘোষণার পূর্বে ঘোষিত ভিসা বিধিনিষেধের পরিপূরক বলে জানিয়েছেন মিলার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ‘ইউএনএসআর ২২৫৪ এর সঙ্গে সামঞ্জস্য রেখে একটি স্থায়ী রাজনৈতিক সমাধানের দিকে তারা না আগালে আমরা আসাদ (সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদ) সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করব না। ‘

সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয়েছিল ২০১১ সালের ১৫ মার্চ। চলতি সেই গৃহযুদ্ধের ১৩ বছর পূর্ণ হয়েছে। আর সেই গৃহযুদ্ধের সময়ই সিরিয়ার নাগরিকদের দমন-পীড়নের সঙ্গে জাড়িত থাকার অভিযোগে সরকারি কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

সিরিয়ায় গৃহযুদ্ধের সময় কয়েক লাখ বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছিল। জাতিসংঘের কর্মকর্তারা গৃহযুদ্ধের সময় রাসায়নিক অস্ত্রের ব্যবহার, অনাহার, নির্বাসন, অবরোধ, নির্বিচারে গ্রেফতার এবং নির্যাতনসহ যুদ্ধাপরাধের ঘটনা নথিভুক্ত করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের

সিরিয়ার কর্মকর্তাদের ওপর নতুন ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১২:৩৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪