ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুরের হাড়িয়ারকুঠিতে একদিনে হাজার গাছের চারা রোপণ ব্যাটারি রিকশা-ই-বাইক বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে : জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে ইসিতে ১১ দলীয় জোট শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল চট্টগ্রামে ব্যাংকের ভল্ট থেকে গায়েব ৪ কোটি ৩৮ লাখ টাকা গজারিয়ায় জুন ক্লোজিংয়ের নামে ফজলুল-মোবারক সিন্ডিকেটের ২৯ প্রকল্পের টাকা উত্তোলন বাঙ্গরার মেটংঘর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ নিজাম এর ভাইয়ের মৃত্যুতে ভাইস-চ্যান্সেলর এর শোক বদলি বিতর্কের পর রাকাবের ভারপ্রাপ্ত এমডির বিরুদ্ধে নতুন অভিযোগ ২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

জাপার মনোনয়ন ফরম বিক্রি শুরু

আ. লীগের পর জাতীয় পার্টিও মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। সোমবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়।

মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জমা দেওয়া যাবে ফরম।

চলতি বছর জাতীয় পার্টির মনোনয়ন ফরমের দাম ৩০ হাজার টাকা করা হয়েছে।

এর আগে এদিন সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ের সামনে দাঁড়িয়ে দেখা যায়, সকাল থেকে নেতাকর্মীদের তেমন উপস্থিতি নেই। হাতেগোনা কয়েকজন এসেছেন মনোনয়ন ফরম নিতে। এছাড়া দলটির বেশির ভাগ শীর্ষ নেতা কার্যালয়ে আসেননি। শুধু বেলা ১১টা ১৫ মিনিটের দিকে কার্যালয়ে আসেন জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এদিকে, মনোনয়ন ফরম বিক্রি শুরু হলেও নির্বাচনে অংশ নিয়ে এখনো দ্বিধা-দ্বন্দ্বে রয়েছেন দলটির অধিকাংশ নেতাকর্মীরা।

তারা বলছেন, “নির্বাচন প্রক্রিয়ার কাজ ও প্রার্থী বাছাইয়ের কাজ এগিয়ে রাখতে ফর্ম বিক্রি শুরু হয়েছে। তবে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলে তারা ভোটে অংশ নেবেন না।”

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে, আগামী বছরের ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ হবে। আর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরের হাড়িয়ারকুঠিতে একদিনে হাজার গাছের চারা রোপণ

জাপার মনোনয়ন ফরম বিক্রি শুরু

আপডেট সময় ০৩:৪৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩