ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটি গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম ও কথিত স্ত্রী লিজার ৪০ কোটি টাকার সম্পদ অনুসন্ধানে দুদক নরসিংদীতে পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জগৎ দাসের মৃত্যু আত্রাইয়ে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন সারের ডিলার নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ অসত্য: চিফ হুইপ ফ্রান্স নিজেদের ফ্রিজই সামলাতে পারে না, অন্যদের দোষারোপ করছে: আরাঘচি মোহাম্মদপুরের বেরিবাঁধে কনটেইনারবাহী গাড়ির চাপায় যুবকের মৃত্যু গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল টনক নড়েনি ঔষধ প্রশাসনের: চরম ঝুঁকিতে জনস্বাস্থ্য নবীগঞ্জে গভীর রাতে পাহাড় কাটায় ১ লাখ টাকা জরিমানা, মামলা দায়ের

চাকরি না থাকার চাপ সামলাবেন যেভাবে

নিজে থেকে চাকরি ছেড়ে দেওয়ার কারণে হোক বা প্রতিষ্ঠান আপনাকে বাদ দেওয়ার কারণে, বেকারত্ব বড় ধরনের মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে করোনা মহামারি শুরুর পর থেকে এই সমস্যা অনেক গুণ বেড়ে গেছে। বেকারত্বের কারণে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। তখন নানা পরিস্থিতির কারণে বাস্তবতার কঠিন রূপও দেখতে পাওয়া যায়। চাকরি না থাকলে মানসিক চাপের সঙ্গে যুদ্ধ করে সেই পরিস্থিতি সামাল দিতে হয়। জেনে নিন এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের উপায়-

একটি তালিকা তৈরি করুন

চাকরি না থাকলে বেশিরভাগ মানুষই অনেকটা দিশেহারা বোধ করে। তখন তারা যেকোনো চাকরির সন্ধানে থাকে এবং নিজের যোগ্যতার থেকে অনেক কম অবস্থানের চাকরিও নিতে পারে। এই বড়সড় ভুল এড়াতে আপনাকে প্রাথমিকভাবে একটি তালিকা করতে হবে। আপনার সমস্ত যোগ্যতা ও দক্ষতার তালিকা তৈরি করুন। সে অনুযায়ী পরিকল্পনা সাজান। এতে আপনার সঠিক দিকে আগানো সহজ হবে এবং মনও অনেকটা নির্ভার হবে।

শরীরর্চা করুন

বন্ধুদের সঙ্গে কথা বলুন, বেড়াতে যান

এরকম সময়ে একা একা থাকার মতো ভুল করবেন না। বন্ধুদের সঙ্গে দেখা করুন, সুযোগ থাকলে তাদের সঙ্গে বাইরে খেতে যান, আপনজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলুন। পছন্দের কোনো ভিডিও গেমও খেলতে পারেন। নিজেকে পিছিয়ে পড়তে দেবেন না কারণ এটি শেষপর্যন্ত হতাশা ডেকে আনে।

পড়ুন অথবা কোনো কাজ করুন

এই কাজ করার অর্থ কোথাও টাকা-পয়সা বিনিয়োগ করা নয়। কারণ চাকরি না থাকার ফলে এমনিতেই আপনি টানাটানিতে থাকতে পারেন। এমন কিছু করুন যেটি খুব একটা ব্যয়বহুল নয় অথবা একেবারেই ফ্রি! বই পড়ার চেষ্টা করুন। লাইব্রেরিতে যেতে পারেন অথবা ছবি আঁকতে পারেন। বাড়িতে থাকা বিভিন্ন উপকরণ দিয়ে হাতের কোনো কাজ করতে পারেন। বাড়িতে রং-তুলি থাকলে ছবি আঁকতে বসে যান। গান গাওয়ার যন্ত্র থাকলে মন খুলে গাইতেও পারেন। গাইতে পছন্দ করলে প্রতিদিন রেওয়াজ করতে পারেন। নিজের দক্ষতা ও মেধা বাড়ানোর এটাই সময়!

ঘুমের রুটিন ঠিক রাখুন

অলসতা দূর করার জন্য প্রতিদিন ঠিক সময়ে ঘুম থেকে উঠুন। চাকরি না থাকুক তাতে কী! ঘুম থেকে উঠে গোসল ও সকালের নাস্তার পর্ব ভালোভাবে সেরে নিন। এরপর নিজের জন্য মানানসই চাকরির খোঁজ করতে থাকুন। ব্লগিং করতে পারেন। সেইসঙ্গে খেয়াল রাখতে হবে যেন আট ঘণ্টার বেশি ঘুম কোনোভাবেই না হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটি গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম ও কথিত স্ত্রী লিজার ৪০ কোটি টাকার সম্পদ অনুসন্ধানে দুদক

চাকরি না থাকার চাপ সামলাবেন যেভাবে

আপডেট সময় ১০:১৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২