সংবাদ শিরোনাম ::
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী আসামী হয়েও বহাল তবিয়তে সিলেট গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইলিয়াস আহম্মেদ টাকশালে শত মিলিয়ন ডলারের মেগা-লুটপাটের অভিযোগ: নেপথ্যে সাবেক গভর্নরের ‘প্রিয়পাত্র’ আশরাফুল আলম দীর্ঘ ৯৮১ দিন পর ফিরেই কাঁদলেন নেইমার, ছেলেকে জড়িয়ে আবেগঘন মুহূর্ত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য রাষ্ট্রীয় কোষাগার থেকে বাড়ি ভাড়া নেন ২০ হাজার, থাকেন অফিস কক্ষে মাদকাসক্তদের চিকিৎসা সেবা সম্প্রসারণে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের বিপক্ষে নামার আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ আত্রাইয়ে প্রধান শিক্ষক সংকটে ভারপ্রাপ্তদের কাধে শিক্ষার ভার

কুলাউড়া সরকারি কলেজে বার্ষিক মিলাদ শেষে উত্তেজনা, ভাঙচুর

কুলাউড়া সরকারি কলেজের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠান শেষে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মিলাদ মাহফিলের গেট, স্টেজ, আসবাবপত্র ও দরজাজানালা ভাঙচুর করা হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, প্রতিবছরে ন্যায় এ বছরও কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কলেজ গভর্নিং বডির সভাপতি মো. মাহমুদুর রহমান খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিরা খাওয়াদাওয়া করতে গেলে কিছু সংখ্যক উশৃঙ্খল অছাত্র মিলাদ মাহফিলের গেট, স্টেজ, চেয়ার ও দরজাজানালা ভাঙচুর করে। ইউএনও-ওসি পরিস্থিতি শান্ত করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানকে জানালে তিনি একদল পুলিশ ফোর্স এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান জানান, অতিথিরা খাওয়াদাওয়ার সময় কিছু উশৃঙ্খল অছাত্র সন্ত্রাসী প্রকৃতির সংঘবদ্ধ একদল উত্তেজনা সৃষ্টি করে এ ঘটনা ঘটায়। এ ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক , কলেজ কর্তৃপক্ষকে থানায় অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে।
তারা অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখে প্রকৃত আসামিদের আইনের আওতায় আনা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কলেজ গভর্নিং বডির সভাপতি মো. মাহমুদুর রহমান খোন্দকার  জানান, কলেজের অধ্যক্ষকে থানায় মামলা দেয়ার জন্য বলা হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

কুলাউড়া সরকারি কলেজে বার্ষিক মিলাদ শেষে উত্তেজনা, ভাঙচুর

আপডেট সময় ১১:২১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২