ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন শিগগিরই ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী প্রেমের বিচ্ছেদ সহ্য করতে না পেরে প্রেমিকাসহ ৪ জনকে হত্যা! ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত ৭ ইসলামি সংগঠনের সঙ্গে বৈঠক: ৫ শর্তে কুমিল্লা বাণিজ্য মেলা উদ্বোধন পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন তীব্র গ্যাস সংকটে কুমিল্লা, সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

ঢাকা অবরোধের স্বপ্ন দেখছে বিএনপি: কাদের

‘বিএনপি আবারও সরকার পতনের স্বপ্নে বিভোর। তারা ঢাকা অবরোধের স্বপ্ন দেখছে।’ এমনটাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, “বিএনপি ১৮ অক্টোবর (ঢাকায় সমাবেশ) সামনে রেখে সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় আনতে শুরু করেছে। ঢাকা শহরে আবার অবরোধ করার স্বপ্ন দেখছে। ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে তারা অবরোধ করার ষড়যন্ত্র করছে।”

সোমবার (১৬ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, “এবার বিএনপিকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ডিসেম্বরের (গত বছরের) চেয়েও এবার ভয়ঙ্কর পরিস্থিতি হবে বিএনপির।”

তিনি বলেন, “খেলা হবে, ছাড় দেব না ফখরুল। ডিসেম্বরের চেয়েও কড়া খেলা হবে। আওয়ামী লীগের অ্যাকশন, যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন।”

ওবায়দুল কাদের বলেন, “আমরাও প্রস্তুত আছি, অবরোধ করলে বিএনপিও অবরুদ্ধ হয়ে যাবে। যারা লুকিয়ে ও চুরি করে ঢাকায় ঢুকছে তারা পালাবার পথ পাবে না।”আগামী ১৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ করার ঘোষণা রয়েছে। একই দিন আওয়ামী লীগও ঢাকায় জমায়েত করবে বলে জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি সাহস সঞ্চার করে বিদেশিদের ওপর নির্ভর করে। আর আওয়ামী লীগের সাহস জনগণ। বিএনপির অর্থ সহায়তা আগের চেয়ে বেড়েছে। পশ্চিমা বিশ্বের সমর্থন ও সহায়তা নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে। মির্জা ফখরুল আজগুবি খবর ছড়াচ্ছে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন

ঢাকা অবরোধের স্বপ্ন দেখছে বিএনপি: কাদের

আপডেট সময় ১০:১২:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩