সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

মায়ামির জয়ে মেসির জোড়া অ্যাসিস্ট

এক ম্যাচ পর আবারও জয়ে ফিরল ইন্টার মায়ামি। বরাবরের মতো এবারও অবদান রেখেছেন লিওনেল মেসি।

তার জোড়া অ্যাসিস্টে মেজর লিগ সকারে লস অ্যাঞ্জেলসের বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তাতা মার্তিনোর দল।
বিএমও স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল এমএলএসের বর্তমান চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলস। কিন্তু ইন্টার মায়ামিকে বিপদ থেকে রক্ষা করেন গোলরক্ষক ক্যালেন্ডার। ১৪ মিনিটে মায়ামি এগিয়ে যায় ফাকুন্দো ফারিয়াসের গোলে। ক্লাবটির জার্সিতে এটাই তার প্রথম গোল।

বিরতির পর ৫১ মিনিটে মেসির পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন জর্দি আলবা। ৮৩ মিনিটে লিওনার্দো কাম্পানাকে দিয়ে আবারও গোল বানিয়ে দেন মেসি। শেষ মুহূর্তে লস অ্যাঞ্জেলস এক গোল শোধ দিলেও তা মায়ামির জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়নি।

এই জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ২৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১৪তে আছে মায়ামি। টেবিলের তাদের পরের অবস্থান ঠিক তলানিতে থাকা টরোন্টোর সংগ্রহ ২২ পয়েন্ট।

এদিন খেলা দেখতে লস অ্যাঞ্জেলসের গ্যালারিতে উপস্থিত ছিলেন ওয়েলসের প্রিন্স হ্যারি, হলিউড তারকা ওয়েন উইলসন, লিওনার্দো ডি ক্যাপ্রিও, সেলিনা গোমেস ও উইল ফেরেল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

মায়ামির জয়ে মেসির জোড়া অ্যাসিস্ট

আপডেট সময় ১১:২৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩