ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক ভুল চিকিৎসা, কালক্ষেপণ ও অব্যবস্থাপনার অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ অস্বস্তিকর প্রশ্ন শুনে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু-শিখ-জৈনদের নাগরিকত্ব দেবে ভারত গাজিয়ারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাইফুল ইসলাম নিলয় পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৯ মোহাম্মদপুরে শীর্ষ সন্ত্রাসী ‘চুয়া সেলিম’ ও ‘বোমা রতন’ আটক ভিসা বাতিল নিয়ে শিক্ষার্থীদের সতর্ক করল মার্কিন দূতাবাস ৫ বলে তিন উইকেট শরিফুলের, চাপে অস্ট্রেলিয়া

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের সম্ভাব্য একাদশ

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। ফলে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি হয়ে গেছে বাঁচা-মরার লড়াই। এ ম্যাচের আগে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা। টুর্নামেন্টে নিজেদের টিকিয়ে রাখার লড়াইয়ে নামায় বাংলাদেশ স্বাভাবিকভাবেই থাকবে চাপে।

এশিয়া কাপের সুপার ফোরের আশা টিকিয়ে রাখতে গাদ্দাফি স্টেডিয়ামে সাকিব, তাসকিন, মুশফিকদের জয়ের বিকল্প নেই। হারলেই শেষ এশিয়া কাপ। রবিবার (৩ সেপ্টেম্বর) পাকিস্তানের লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়।

শ্রীলঙ্কাদের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের ওপেনিং অর্ডার ছিল একেবারেই অনভিজ্ঞ। তরুণ প্রতিভা তানজিদ হাসান তামিম নেমেছিলেন একেবারে কোনো আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা ছাড়াই। আগে চারটি ওয়ানডে ম্যাচ খেলা নাঈম শেখও উইকেট বিলিয়ে এসেছেন ম্যাচটিতে। এরপর নিয়মিত বিরতিতে বাংলাদেশের টপ অর্ডারও ধসে পড়ে। যার কারণ হিসেবে শুরু ধাক্কাটাকে বড় বলে দেখছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। সে কারণে আফগানদের বিপক্ষে ওপেনিংয়ে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

এই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আসতে পার । ওপেনিং পজিশনে নাঈম শেখের পরিবর্তে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে। ডেঙ্গু জ্বরের কারণে ছিটকে পড়া লিটন দাসের বদলে তাকে হঠাৎই এশিয়া কাপ দলে ডাক দেওয়া হয়। এছাড়া যথারীতি ওপেনিংয়ে থাকবেন তানজিদ তামিম। তিন নম্বরে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে। চারে সাকিব আল হাসান, পাঁচে তাওহীদ হৃদয়ের জায়গা ফাঁকা।

আগের ম্যাচেও ৬ নম্বরে খেলেছিলেন মুশফিকুর রহিম। যদিও তাকে এত পরে নামানো নিয়ে সমালোচনা হয়েছিল। কারণ তার আগে নামা শান্ত ছাড়া বাঁ-হাতি ব্যাটাররা সেভাবে সুবিধা করতে পারছিলেন না। আফগানদের বিপক্ষে সাত নম্বরে দেখা যেতে পারে আফিফ হোসেন ধ্রুবকে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন শেখ মেহেদী। আটে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে। নয়ে তাসকিন আহমেদ। দশে হাসান মাহমুদ, বিশ্রামে থাকতে পারেন মুস্তাফিজুর রহমান। এগারোতে শরীফুল ইসলাম।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের সম্ভাব্য একাদশ

আপডেট সময় ১০:৫১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩