সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

দেশকে পাকিস্তানের বন্ধুদের হাতে তুলে দেব না বললেন কাদের

এই দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। আমরা এই দেশকে পাকিস্তানের বন্ধুদের হাতে তুলে দেব না।

রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি। রীতি অনুযায়ী সভার সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এতে দেশের বিভিন্ন বিভাগ থেকে আওয়ামী লীগের তৃণমূল নেতারা অংশ নিয়েছেন।

কাদের বলেন, “এখন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের আস্থার ঠিকানা। আমরা তার নেতৃত্বে এগিয়ে যাব। আপনারা প্রস্তুত হোন।”

তিনি আরও বলেন, “বিশ্ব সংকটের মধ্যেও একজন শেখ হাসিনা সবকিছু শক্ত হাতে মোকাবিলা করে যাচ্ছেন। এখন বাংলাদেশ পৃথিবীর অনেক দেশ থেকে ভালো অবস্থানে রয়েছে। কিছু দুঃখ আছে। দ্রব্যমূল্য বাড়ছে। আমরা কষ্ট পাচ্ছি। বড় বড় দেশগুলোর জন্য দ্রব্যমূল্য বাড়ছে। তবুও সব সামলিয়ে বাংলাদেশকে এগিয়ে যাচ্ছেন। সংকট ও ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনা মাথা নত করতে জানেন না।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “আবার ষড়যন্ত্র চলছে, সন্ত্রাস চলছে। আবার আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হুমকির মুখে। প্রস্তুত হউন, শপথ নিন।  শেখ হাসিনা দেখিয়েছেন আমরাই পারি। উন্নয়ন ও অগ্রযাত্রায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। নিজ দেশের টাকায় পদ্মাসেতু করে শেখ হাসিনা দেখিয়েছেন, ইয়েস আমরাই পারি।”

উপস্থিত নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, “ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মিছিল-মিটিংয়ে কিছু লোক দেখলেই ভয় পায়। আমাদের লোক অনেক বেশি। সাধারণ মানুষ আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। ভয় নেই শেখ হাসিনা আছে। আমরা তার নেতৃত্বে এগিয়ে যাব।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

দেশকে পাকিস্তানের বন্ধুদের হাতে তুলে দেব না বললেন কাদের

আপডেট সময় ০৭:৪৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩