ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২ লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ ঢাকাসহ ৪০ জেলায় সতর্কবার্তা পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্রিম সংকট তৈরির সুযোগ নেই : পানি সম্পদ প্রতিমন্ত্রী আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি কমে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে অত্যন্ত অবহেলা করেছে: স্বাস্থ্যমন্ত্রী খুব দ্রুতই দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরুর বিষয়ে দেশবাসীকে জানানো হবে: খাদ্যমন্ত্রী বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ ডেকে না আনার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর বাইকে দুই তরুণের মাঝে বসে ভাইরাল, থানায় এসে যা বললেন সেই তরুণী আমরা কখনোই বিএনপির সঙ্গে আ.লীগের তুলনা করতে চাই না: সারজিস আলম

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ

মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে আজ। প্রাথমিক বাছাইপর্বের প্রথম রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে মালদ্বীপকে পেয়েছে বাংলাদেশ ফুটবল দল।

আগামী ১২ ও ১৭ অক্টোবর হোম ও অ্যাওয়ে ভিত্তিতে হবে প্রথম রাউন্ডের দুটি ম্যাচ।  দুই লেগ মিলিয়ে মালদ্বীপকে হারাতে পারলেই বাংলাদেশ নিশ্চিত করবে দ্বিতীয় রাউন্ড। সম্প্রতি সাফ চ্যাম্পিয়নশিপে পিছিয়ে থেকেও মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেই সুখস্মৃতি নিয়েই মালদ্বীপের মুখোমুখি হবেন জামাল ভূঁইয়ারা।

এশিয়া অঞ্চলের ৪৬ টি দেশ অংশ নেবে বাছাইপর্বে। তবে বাছাইপর্বের প্রথম রাউন্ডে খেলবে র‍্যাংকিংয়ের ২৭ থেকে ৪৬তম দল। এই দলগুলোকে দুটো পটে ভাগ করা হয়েছে।  এশিয়ার মধ্যে র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ৪১ নম্বরে। তাই দুই নম্বর পটে ছিল বাংলাদেশের নাম। অন্যদিকে ২৭ থেকে ৩৬ র‍্যাংকিংয়ে থাকা দলগুলোকে রাখা হয় পট ওয়ানে। মালদ্বীপের র‍্যাংকিং ৩০ হওয়ায় তারা পট ওয়ানে জায়গা করে নেয়।

প্রথম রাউন্ডে খেলা হবে নকআউট নিয়মে। ২০ দলের মধ্যে জয়ী দশটি দল দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেবে। বাংলাদেশ-মালদ্বীপ ছাড়াও প্রথম রাউন্ডে মুখোমুখি হবে আফগানিস্তান-মঙ্গোলিয়া, সিঙ্গাপুর-গুয়াম, ইয়েমেন-শ্রীলঙ্কা, মিয়ানমার-ম্যাকাউ, কম্বোডিয়া-পাকিস্তান, চাইনিজ তাইপে-তিমুর, ইন্দোনেশিয়া-ব্রুনাই, হংকং-ভুটান ও নেপাল-লাওস।

দ্বিতীয় রাউন্ডে আগে থেকেই নিজেদের নাম লিখিয়ে রেখেছে র‍্যাংকিংয়ের সেরা ২৬ টি দল। তাদের সঙ্গে ১০ দল যোগ হওয়ার পর শুরু হবে দ্বিতীয় রাউন্ড। যেখানে ৩৬টি দল ৯ গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপে চারটি করে দল থাকবে। ৯ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলো জায়গা করে নেবে বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে এবং একইসঙ্গে সৌদি আরবে অনুষ্ঠেয় ২০২৭ এশিয়া কাপের মূল পর্বেও নাম লেখাবে তারা।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। যেখানে এশিয়া অঞ্চল থেকে সরাসরি খেলার সুযোগ পাবে আটটি দেশ। এছাড়া একটি দল প্লে-অফ খেলার সুযোগ পাবে।

এদিকে গত কাতার বিশ্বকাপেও বাছাইপর্বের প্রথম রাউন্ড খেলতে হয়েছিল বাংলাদেশকে। সেবার লাওসকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ

আপডেট সময় ০১:৩৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩