ঢাকা ০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের ওপর নজরদারি বাড়াতে চীন-পাকিস্তানের মহাকাশ সহযোগিতা ইকোপার্কের অর্থ লোপাটে বেপরোয়া মিরসরাই রেঞ্জ কর্মকর্তা নওশাদ বড় দরপতনের পর আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল স্বর্ণের দাম এত বিতর্কের পরও কীভাবে গুরুত্বপূর্ণ পদে কাস্টমস কর্মকর্তা আহাদ? ‘সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ’: তথ্যমন্ত্রী ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনের প্রতিবাদ, ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের বরিশাল-পিরোজপুরে ১৭ প্রকল্পে ১৬৪৭ কোটি লুট, নেতৃত্বে পাঁচ প্রভাবশালী ‘দানব’ টানা পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া, তাপমাত্রা নিয়ে পূর্বাভাস কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত, প্রভাসের সঙ্গে সালমান খান মোস্তাফিজের জোড়া শিকারে দুবাই ক্যাপিটালসের জয়

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে একযোগে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার  কোনো স্থান নেই। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে কাজ করার গুরুত্বের ওপর জোর দিয়েছি।

বুধবার (২৬ জুলাই) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় ১৩ দেশের রাষ্ট্রদূতদের ডাকার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় বেদান্ত প্যাটেলের কাছে।

রাষ্ট্রদূতদের ডাকার বিষয়ে সরাসরি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বেদান্ত প্যাটেল বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। মার্কিন যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলের পক্ষ নেয় না। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করি।

তিনি বলেন, এটি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক। আমরা বিশ্বাস করি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের অগ্রাধিকার। কেননা বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে যে, এটি তাদেরও লক্ষ্য।

উল্লেখ্য, গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের শেষ মুহূর্তে স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ ও জড়িতদের বিচারের দাবিতে যৌথ বিবৃতি দেয় ঢাকার ১৩ মিশন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের ওপর নজরদারি বাড়াতে চীন-পাকিস্তানের মহাকাশ সহযোগিতা

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে একযোগে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১০:৫৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩