ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

রাজধানীতে বাসা থেকে নারী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীর বাড্ডা এলাকার একটি বাসা থেকে সোনিয়া আক্তার (২০) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৯ জুলাই) ভোররাতে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (৮ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে বাড্ডা থানার ময়নারবাগের একটি বাসা থেকে সোনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত সোনিয়া পিরোজপুরের নাজিরপুর থানা এলাকার জাহিদুল ইসলাম শেখের মেয়ে।

বাড্ডা থানার এসআই মেহেদী হাসান বলেন, আমরা মধ্যরাতের দিকে খবর পেয়ে ওই বাসায় যাই। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি- গলায় ফাঁস নেওয়া অবস্থায় ওই তরুণীর লাশ ফ্যানের সঙ্গে ঝুলে আছে। এরপর মরদেহ উদ্ধার করে ভোররাতের দিকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই মেহেদী হাসান জানান, ওই বাসার কর্তা দুটি বিয়ে করেছেন। যে বাসা থেকে লাশ উদ্ধার করা হয়েছে সেটি হলো তার প্রথম স্ত্রীর বাসা। এই বাসায় তিনি কখনোই আসেন না, শুধু তার স্ত্রীর খরচ বহন করেন। এখানে আমাদের একটি সন্দেহ দূর হয়েছে। আমরা যখন খবর পেয়ে ঘটনাস্থলে যাই, তখন ভেতর থেকে দরজার ছিটকিনি লাগানো পাই। পরে আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকি।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহত গৃহকর্মী সোনিয়ার আগে দুটি বিয়ে হয়েছিল। সেখানে তার বিচ্ছেদ হয়। এই বাসায় গত ৯ মাস ধরে সে কাজ করছিল। আমরা ওই গৃহকর্মীর মোবাইল ফোনটি জব্দ করেছি। তার মোবাইলে পাসওয়ার্ড দেওয়া থাকায়, সে সবশেষ কার সঙ্গে কথা বলেছে বা অন্য কোনো ঘটনা আছে কি না সে বিষয়টি জানতে পারিনি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

রাজধানীতে বাসা থেকে নারী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:২১:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩