ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

ঈদের দিন দুপুর থেকেই বর্জ্য অপসারণ শুরু হবে: তাপস

ঈদে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম দুপুর ২টা থেকে শুরু করতে সব কাউন্সিলরদের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (২০ জুন) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে করপোরেশনের দ্বিতীয় পরিষদের ২০তম বোর্ড সভায় মেয়র তাপস এ নির্দেশনা দেন।

মেয়র তাপস বলেন, আপনারা গতবার অত্যন্ত সফলতার সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পন্ন করেছিলেন। এমনকি কে আগে বর্জ্য অপসারণ শেষ করতে পারে সেজন্য আপনাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছিল। আমি আশা করছি, আপনারা এবারও নিজ উদ্যোগে এই পুরো কার্যক্রমটা তদারকি করবেন। বর্জ্য সংগ্রহে আমাদের নিবন্ধিত যে প্রতিষ্ঠানগুলো (পিসিএসপি) রয়েছে আমরা এরই মাঝে তাদের নিয়ে একটি সভা করেছি।

পশুর হাটের বর্জ্য সীমিত পরিসরে ঈদের রাত থেকে অপসারণ শুরু করার দিকনির্দেশনা দিয়ে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, যেসব মহল্লায় ও এলাকায় পশুর হাট রয়েছে, সেসব পশুর হাট থেকে ঈদের রাতে ১২টার আগে থেকে আমরা বর্জ্য অপসারণ শুরু করতে চাই। রাত ১১টা, ১২টা থেকে হাটের পরিধি কমতে শুরু করে। পশু কমতে শুরু করে। সেক্ষেত্রে অগ্রিম যদি আমরা কিছু বাঁশ খুলে, কিছু জায়গা কমিয়ে ফেলতে পারি তাহলে পরবর্তী কাজটা আমাদের আরও সুবিধা হবে।

এ সময় মেয়র তাপস কোরবানির স্থান ও বাসাবাড়ি থেকে সব পশুর বর্জ্য সন্ধ্যা ৬টার মধ্যে অন্তর্র্বতীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রে নিয়ে যেতে কাউন্সিলরদের জোর তদারকিরও নির্দেশ দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

ঈদের দিন দুপুর থেকেই বর্জ্য অপসারণ শুরু হবে: তাপস

আপডেট সময় ১১:০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩