ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘জি এম তো নাই’ হেসে বললেন স্পিকার, বাতিল হলো প্রশ্ন সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ কুমিল্লা দাউদকান্দিতে ১ লাখ ৪২ হাজার ভারতীয় ট্যাবলেটসহ গ্রেপ্তার-১২ আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের কাছে নথি চায় দুদক শাবনূরকে বিয়ে করা প্রসঙ্গে যা বলেছিলেন সালমান শাহর বাবা মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক ২৭৬ কোটি টাকা আত্মসাৎ : হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত মাদক ও বাল্যবিবাহ রোধে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা পবিপ্রবি’র ভেটেরিনারী অনুষদের মেইন গেট উদ্বোধন ও শিক্ষার্থীদের সেমিনার ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, অভিনন্দন জানালেন স্পিকার

নাদিম হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: কাদের

সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

শনিবার (১৭ জুন)  দুপুরে টঙ্গীতে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের টঙ্গী-চেরাগআলী সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের।

গোলাম রব্বানী নাদিকে পিটিয়ে হত্যার বিষয়ে দলের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে কাদের বলেন, “চেয়ারম্যান জড়িত হলে তার বিচার হবে। তাকে শাস্তির আওতায় আনা হবে। এ পর্যন্ত আমরা কাউকে রেহাই দেইনি।”

তিনি বলেন, “জড়িতকে জেলে ঢুকায় দিলে দলীয় ভাবে কী প্রবলেম দলীয়ভাবে আমি তাকে বরখাস্ত করলাম, অব্যাহতি দিলাম, তাতে সাংবাদিকের কী লাভ হবে, এটা হত্যার বিচার হলো? হত্যার বিচার হবে প্রশাসনিক ব্যবস্থার মধ্যে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেটাই প্রকৃত ব্যবস্থা।”

ওবায়দুল কাদের বলেন, “যদি দলীয় কারও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়, যদি তার বিরুদ্ধে চার্জশিট গঠন হয়, তবে আওয়ামী লীগে তার কোনো পদ থাকবে না।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জি এম তো নাই’ হেসে বললেন স্পিকার, বাতিল হলো প্রশ্ন

নাদিম হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: কাদের

আপডেট সময় ১১:৩৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩