ঢাকা ১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

মাত্র ২০ রানেই ৫ উইকেট হারিয়ে অলআউট বাংলাদেশ

মিডল অর্ডার ব্যর্থতার পর মুশফিক-মিরাজ জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তাদের কল্যাণেই গতকাল শেষ বিকেলে রঙ ছড়িয়েছিল বাংলাদেশ। কিন্তু দিন শেষে রাতের বিরতিতেই যেন টাইগার শিবিরে লুট-পাট! আজ ১১ রান যোগ করতেই দুই স্বীকৃত ব্যাটার মুশফিক-মিরাজকে হারায় বাংলাদেশ। ডাক খেয়ে ফেরেন তাইজুলও। আজ সকালে আগের দিনের রানের সঙ্গে আর ২০ রান যোগ করতেই শেষ ৫ উইকেট হারায় বাংলাদেশ। তাতে ৩৮২ রানে প্রথম ইনিংস শেষ হয় স্বাগতিকদের।

দিনের শুরুতে ৪৮ রানে বিদায় নেন অলরাউন্ডার মিরাজ। মিরাজের বিদায়ের পর একে একে ফেরেন মুশফিক, তাইজুল ও তাসকিন। মাত্র ৪ রানের ব্যববধানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। মাসুদ-ইয়ামিন ২টি করে উইকেট নেন। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন (বৃহস্পতিবার) ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশের লক্ষ এখন বড় পুঁজি।

সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্তর চাওয়া মুশফিক-মিরাজের জুটি বড় হবে, ‘এখন যে অবস্থায় আছি, আমরা প্রথম ইনিংস নিয়ে একটু চিন্তা করি। যেভাবে মিরাজ ও মুশফিক ভাই ব্যাটিং করছে, এই জুটিটা যদি বড় করতে পারি তাহলে আমাদের দল ভালো অবস্থায় যাবে’

একমাত্র টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩৬২ রান। টেস্ট ক্রিকেটের প্রথম দিন এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। সর্বোচ্চ ৪ উইকেটে ৩৭৪ আসে চট্টগ্রামে, শ্রীলঙ্কার বিপক্ষে। প্রথম দিন ১১ ওভার কম খেলা হয়েছে। আর মিরপুরে প্রথম দিন দলীয় সর্বোচ্চ স্কোর। ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে ৪ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের করা ৩৬১ রান এত দিন ছিল সবার ওপরে। এই মাঠে স্বাগতিকদের আগের সর্বোচ্চ ৮ উইকেটে ৩৩০ রান, ২০১০ সালে করেছিল ইংল্যান্ডের বিপক্ষে।

শান্তর শতক, জয়ের ফিফটির পর শেষ বিকেলে মুশফিক-মিরাজের দারুণ জুটিতে ম্যাচের নাটাই নিজেদের হাতে রেখে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। মুশফিক ৪১ ও মিরাজ ৪৩ রানে অপরাজিত আছেন। প্রথম দুই সেশনে একটি করে উইকেট হারালেও একমাত্র তৃতীয় সেশনে বাংলাদেশ ৩ উইকেট হারায়। শান্ত সর্বোচ্চ ১৪৩ রানের ইনিংস খেলেন। ৭৬ রান করে সাজঘরে ফেরেন জয়। মুমিনুল ১৫ রান করলেও লিটন পেরোতে পারেননি দুই অঙ্কের ঘর (৯)। বোলিং-ফিল্ডিংয়ে আফগানরা ছিল এলোমেলো। নো-বল হয়েছে ১৫টি। অভিষিক্ত নিজাত মাসুদ সর্বোচ্চ ২ উইকেট নেন।

বাংলাদেশ: ৩৮২ অলআউট (৮৬ ওভার)

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

মাত্র ২০ রানেই ৫ উইকেট হারিয়ে অলআউট বাংলাদেশ

আপডেট সময় ১১:১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩