সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলবাড়ীতে ১৫ কোটি টাকার হাঁড়িভাঙা আম বেচাকেনার সম্ভাবনা রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন ফুলবাড়ীতে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে, গত ৯ দিনে ১০৫ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি পীরগঞ্জে পোদ্দার বাড়ীতে ডাকাতি! সাবেক ভূমিমন্ত্রীর ভাই আনিসুজ্জামান ও স্ত্রীর বিলাসবহুল ৩ সম্পদের মালিকানা বদল নিয়ে প্রশ্ন গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে কমিশন আদায় ও হয়রানির অভিযোগ দুর্নীতির অভিযোগের মধ্যেই কাস্টমস কর্মকর্তা শামীমের পদোন্নতি ঘিরে বিতর্ক

স্বস্তি নেই মাছ-মাংস সবজির বাজারে

সপ্তাহের ব্যবধানে বাজারে প্রায় সব পণ্যের দাম বেড়েছে। সরবরাহ কম থাকার অজুহাত দেখিয়ে এসব পণ্যের দাম বাড়িয়েই চলছেন ব্যবসায়ীরা। বেশিরভাগ সবজির দামই ৬০ থেকে ১০০ টাকার ওপরে।

শুক্রবার (২ জুন) রাজধানীর হাতিরপুল, পলাশী, নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

গত সপ্তাহে ৩০ টাকায় বিক্রি হওয়া শসা দাম বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। ২০ টাকার আলুর কেজি এখন ৪৫ টাকা। পেঁয়াজের কেজি পৌঁছেছে ৯০ টাকায়।

বাজারে প্রতিকেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে- ভেন্ডি, কাঁচা আম। ৫০ টাকা কেজিতে হচ্ছে- দেশি আলু, পটল, চাল কুমড়া। এছাড়া ৬০ টাকায় বিক্রি হওয়া সবজিগুলো হচ্ছে- পেঁপে, টমেটো, শসা, কাঁকরোল, চিচিঙ্গা, ধুন্দুল, মুলা, ঝিঙ্গা, বরবটি, হাইব্রিড কচুর লতি। করলা, দেশি কচুর লতি, গাজর, গোল বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে।

লাউ প্রতি পিস ৬০ টাকা, কলা প্রতি হালি ৪০ টাকা। কাঁচা পাকা মিষ্টি কুমড়ার কেজি ৩০-৪০ টাকা।

অন্যদিকে মাংসের বাজার ঘুরে দেখা গেছে, গরুর মাংস কেজিতে বিক্রি হচ্ছে ৭৫০ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা কেজি।

মাছের বাজারে রুই মাছ বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকা কেজি, কাতল মাছে ৩০০ টাকা, দেশি পুঁটি মাছ বিক্রি হচ্ছে ৬৫০ টাকা কেজি, বাইলা মাছ বিক্রি হচ্ছে ৬৫০ টাকা কেজি দরে।

বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী মো. রফিকুল ইসলাম বলেন, দিনদিন মাছ-মাংসের দাম বেড়েই চলেছে। গত সপ্তাহের তুলনায় আজ দেখছি মাছের বাজার চড়া। যেকারণে কিনতে গেলেও বারবার হিসাব করতে হয়। এখন আর আগের মতো প্রতি সপ্তাহেই গরুর মাংস কেনা যায় না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

স্বস্তি নেই মাছ-মাংস সবজির বাজারে

আপডেট সময় ০১:৩৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩