ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাহারাদার ৫ কুকুরকে অচেতন করে কৃষকের গরু চুরি বিদ্যুৎ সংযোগের পরই ৩ মহল্লায় পুড়ে গেল টিভি-ফ্রিজসহ বিভিন্ন ডিভাইস রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রংপুরের হাড়িয়ারকুঠিতে একদিনে হাজার গাছের চারা রোপণ ব্যাটারি রিকশা-ই-বাইক বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে : জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে ইসিতে ১১ দলীয় জোট শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল চট্টগ্রামে ব্যাংকের ভল্ট থেকে গায়েব ৪ কোটি ৩৮ লাখ টাকা গজারিয়ায় জুন ক্লোজিংয়ের নামে ফজলুল-মোবারক সিন্ডিকেটের ২৯ প্রকল্পের টাকা উত্তোলন বাঙ্গরার মেটংঘর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৬০ ভাগ বেতন বৃদ্ধি চান সরকারি কর্মচারীরা

দফায় দফায় গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় পরিবার নিয়ে জীবন ধারণ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ অবস্থায় ৬০ শতাংশ বেতন বৃদ্ধি ও ৯ম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীরা।

শনিবার (২৭ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীরা।

এ সময় তারা বলেন, সর্বশেষ ২০১৫ সালে ৮ম জাতীয় বেতন স্কেল প্রদানের পর গত আট বছরে গ্যাস, বিদ্যুৎ, পানি, ওষুধ, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির শতভাগ মূল্য বৃদ্ধি পাওয়ায় সরকারি কর্মচারীরা অর্থ কষ্টে জীবন যাপন করছেন। গত আট বছরে বার্ষিক ৫ শতাংশ হারে মোট ৪০ শতাংশ বেতন বৃদ্ধি হলেও অবশিষ্ট ঘাটতি পূরণের জন্য ৬০ শতাংশ অন্তর্র্বতীকালীন বেতন বৃদ্ধি ও ৯ম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে।

বাংলাদেশ তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারী সমিতির মহাসচিব ছালজার রহমান বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে সৃষ্ট বৈষম্য নিরসনকল্পে বাংলাদেশ সচিবালয়ের ন্যায় সচিবালয়বহির্ভূত দপ্তর, প্রতিষ্ঠান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের দপ্তরে কর্মরত প্রধান সহকারী, উচ্চমান সহকারী, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটরসহ সমমানের সমমর্যাদার কর্মচারীদের পদবি প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা ও বেতন স্কেল, প্রযোজ্য ক্ষেত্রে স্বপদে দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা ও বেতন স্কেল, ডিপ্লোমা নার্সদের ন্যায় সমশিক্ষাগত যোগ্যতাসম্পন্ন ডিপ্লোমা হেলথ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা প্রদান ও বেতন স্কেল প্রদান করতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাহারাদার ৫ কুকুরকে অচেতন করে কৃষকের গরু চুরি

৬০ ভাগ বেতন বৃদ্ধি চান সরকারি কর্মচারীরা

আপডেট সময় ০১:৩৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩