ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ফারুকের শূন্য আসনে ‘যারা ফায়দা লুটতে চাচ্ছেন, গুলশান তাদের চায় না’

সদ্যপ্রয়াত অভিনেতা ফারুক ছিলেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য। অভিনেতার মৃত্যুতে এই আসনের সংসদীয় আসন শূন্য হয়েছে। ফলে ফারুকের স্থলে অনেকেই তৎপরতা শুরু করেছেন। এরই মধ্যে শোবিজ জগৎ থেকে এই আসনে অনেক তারকার নাম প্রস্তাবনা আকারে আসছে। যদিও এই আসনে নির্বাচন করতে চেয়েছিলেন অভিনেতা সিদ্দিক। এর মধ্যে ওমর সানী প্রস্তাব করেছেন অভিনেতা ফেরদৌসের নাম। আবার চিত্রনায়িকা অঞ্জনা প্রস্তাব করেছেন জনপ্রিয় অভিনেতা আলমগীরের নাম। তবে এসব বিষয়ে একেবারে ভিন্নমত প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ।

তিনি এক পোস্টে জানান, সদ্যপ্রয়াত নায়কের ইমোশন ব্যবহার করে নির্বাচনী ফায়দা নিতে চাইছেন অনেকেই। রবিবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে বাপ্পারাজ বলেন, ‘ঢাকা উত্তরের যারা মেয়র হয়ে আসেন, তারা এতটাই এফিসিয়েন্ট যে, কোনো কাজ অসমাপ্ত রাখেন না, যেটা এসে কোনো এমপি সাহেবকে সমাপ্ত করতে হবে। একজন মৃত মানুষের ইমোশনকে ক্যাশ করে যারা ফায়দা লুটতে চাচ্ছেন, তারা অফ যেতে পারেন, গুলশান আপনাদেরকে চায় না।’

উল্লেখ্য, বাংলাদেশে অভিনেতা থেকে সরাসরি রাজনীতিতে নেমেছেন যে ক’জন শিল্পী, তাদের মধ্যে অন্যতম নায়ক ফারুক। তিনি ২০১৮ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ঢাকার গুলশান এলাকার সংসদ সদস্য হন। তবে তিনি মানুষের কাছে নায়ক ফারুক হিসেবেই বেশি পরিচিত বলে তার সহকর্মীরা মনে করেন। চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালকরা বলেছেন, গ্রামীণ প্রতিবাদী চরিত্রে অভিনয়ে নায়ক ফারুক ছিলেন অপ্রতিদ্বন্দ্বী এবং সেটাই ছিল তার জনপ্রিয়তার বড় ভিত্তি।

আমাদের মাতৃভূমি/মাজহারুল

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

ফারুকের শূন্য আসনে ‘যারা ফায়দা লুটতে চাচ্ছেন, গুলশান তাদের চায় না’

আপডেট সময় ০৭:৩৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩