ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক সংশোধিত ইউপি নির্বাচন বিধিমালা চূড়ান্ত, হুমকি-ভয় দেখালে শাস্তি পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর ফরিদপুরে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ উদ্বোধন, যাতায়াতে সময় বাঁচবে ৪০ মিনিট ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

নাটোরে ফেসবুকে অশ্লীল বার্তা ছড়ানোর অপরাধে যুবকের দুই বছরের কারাদণ্ড

নাটোরের গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলির নামে ফেসবুকে ফেক আইডি খুলে ছবি ও অশ্লীল বার্তা পোস্ট করার দায়ে এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে রাজশাহীর সাইবার আদালত। বুধবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত যুবকের নাম শাহাবুল ইসলাম (২৭)। তিনি নাটোর জেলার লালপুর উপজেলার কেশবপুর এলাকার বজলুর রহমানের ছেলে। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, নাটোরের গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলির নামে ফেসবুকে ফেক আইডি খুলে শাহাবুল। এরপর ২০২০ সালের অক্টোবর মাসে ফেসবুক ফেক আইডি থেকে অশ্লীল কথাবার্তা ও ছবি ব্যবহার করে পোস্ট দিতে থাকে। বিষয়টি নজরে আসলে মেয়র নিজেই বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। তিনি আরো জানান, রায়ে অসামী শাহাবুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৬ (১)/২৯(১) ধারার অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে এক বছর সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারা এবং অপরধারায় আরও এক বছর কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

নাটোরে ফেসবুকে অশ্লীল বার্তা ছড়ানোর অপরাধে যুবকের দুই বছরের কারাদণ্ড

আপডেট সময় ১০:৫৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩