ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

শনিবার ডিপিএলে দেখা যাবে সাকিবকে

চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। তবে এখন পর্যন্ত দলটির হয়ে একটি ম্যাচেও মাঠে নামা হয়নি তারকা এ অলরাউন্ডারের। মূলত জাতীয় দলের খেলা থাকায় সাকিবের সার্ভিস থেকে বঞ্চিত রয়েছে মোহামেডান। তবে অপেক্ষার পালা ফুরাতে যাচ্ছে ইমরুল কায়েসের এ দলটির। আজ শনিবারই মোহামেডানের জার্সিতে দেখা যাবে সাকিবকে।

শুক্রবার (৩১ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেই সাকিব চলে এসেছেন ঢাকায়। যে কারণে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মোহামেডানের হয়ে মাঠে নামবেন সাকিব। যদিও সাকিবের দলের অবস্থা ভালো নয়, নাজুকই বলা যায়। কেননা চলমান ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে একটি ম্যাচেও জয় পায়নি মোহামেডান।

টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলে মাত্র ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে অবস্থান করছে মোহামেডান। শনিবার বিকেএসপিতে অনুষ্ঠিত হবে এ ম্যাচ।

এদিকে সাকিবের আইপিএলে যাওয়ার চূড়ান্ত দিনক্ষণ এখনো জানা যায়নি। অবশ্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শুক্রবার জানিয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে সাকিবের না খেলার কোনো কারণ তিনি দেখছেন না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

শনিবার ডিপিএলে দেখা যাবে সাকিবকে

আপডেট সময় ১২:৩৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩