ঢাকা ১১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

বিশ্বকাপ জেতার এক মাস পরেই লজ্জার মুখে মেসির দেশ

বিশ্বকাপ জেতার পর সবে এক মাস পেরিয়েছে লিওনেল মেসিদের। এর মধ্যে যুব ফুটবল দল লজ্জা উপহার দিল আর্জেন্টিনাকে। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের যোগ্যতাই অর্জন করতে পারল না দেশটি। শুক্রবার রাতে তারা হেরে যায় কলম্বিয়ার কাছে। গ্রুপে চতুর্থ স্থানে শেষ করায় যোগ্যতা অর্জন করতে পারেনি তারা।

গ্রুপ ‘এ’-তে ছিল আর্জেন্টিনা। সেই গ্রুপ থেকে যে তিনটি দল ব্রাজিল, কলম্বিয়া ও প্যারাগুয়ে যোগ্যতা অর্জন করেছে। এ তিন দেশের কাছেই হেরেছে আর্জেন্টিনা। হারিয়েছে একমাত্র পেরুকে, যারা শেষ করেছে আর্জেন্টিনার নীচে। অপর গ্রুপ থেকে যোগ্যতা অর্জন করেছে উরুগুয়ে। দক্ষিণ আমেরিকা থেকে মোট চারটি দেশ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। ২০১৩ সালের পর প্রথম বার আর্জেন্টিনাকে এ বিশ্বকাপে দেখা যাবে না।

আর্জেন্টিনা ও বার্সেলোনায় মেসির সাবেক সতীর্থ জেভিয়ার মাসচেরানো এই দলের কোচ। ব্যর্থতার দায় কাঁধে নিয়ে সরে যেতে চেয়েছেন তিনি। বলেছেন, ব্যর্থতার সব দায় আমার। ওদের আত্মবিশ্বাসী করে তুলতে পারিনি। মনে হয় না আমার এই কাজ চালিয়ে যাওয়া উচিত। আপাতত আর্জেন্টিনায় ফিরে শান্তিতে কিছু দিন কাটাতে চাই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

বিশ্বকাপ জেতার এক মাস পরেই লজ্জার মুখে মেসির দেশ

আপডেট সময় ০১:১৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩