ঢাকা ১১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

আর্সেনালকে হারিয়ে স্বস্তিতে ম্যান সিটি

পেপ গুয়ার্দিওলার নজরে ‘ব্যতিক্রমী মানুষ’ নাথান আকের করা গোলে শুক্রবার এতিহাদ স্টেডিয়ামে ম্যাঞ্চেস্টার সিটি ১-০ গোলে হারাল আর্সেনালকে। পৌঁছে গেল পঞ্চম রাউন্ডে।

এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে একমাত্র গোল হয় ৬৪ মিনিটে। ইংলিশ প্রিমিয়ার লিগ খেতাবের দৌড়ে এই মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াই চলছে আর্সেনাল ও ম্যাঞ্চেস্টার সিটির। আর্সেনালের বর্তমান কোচ মিকেল আর্তেতা দীর্ঘদিন ম্যান সিটির ম্যানেজার পেপ গুয়ার্দিওলার সহকারী ছিলেন। এই ম্যাচের আগে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ম্যান সিটির বিরুদ্ধে খেলায় তার দল জিতলে এমন কোনও উৎসব তিনি করবেন না, যাতে তাঁরু ‘গুরু’ অপমানিত হন। সে রকম কিছু ঘটেনি। ম্যান সিটিই জিতেছে।

যদিও লড়াই হয়েছে প্রবল। জ্যাক গ্রিলিশের পাস ধরে গোল করে যান আকে। ম্যাচের পরে গুয়ার্দিওলা বলেছেন, ‘‘আমরা অবশ্যই দ্বিতীয়ার্ধে ওদের থেকে ভালো খেলেছি। একইসঙ্গে বলব মিকেলের কোচিংয়ে অবিশ্বাস্য উন্নতি করছে আর্সেনাল। ওদের বিরুদ্ধে খেলতে নামলে যে কোনও দল বুঝতে পারবে, কতটা কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হয়েছে।’’

গোলদাতা আকে প্রসঙ্গে পেপ বলেন, ‘‘এই মরসুমে ও অসাধারণ খেলছে! নাথানের বল নিয়ন্ত্রণ আমাকে মুগ্ধ করেছে। তা ছাড়া অসাধারণ ছন্দে বুকায়ো সাকা-কেও আটকে দিয়েছে। ও সত্যিই ব্যতিক্রমী ফুটবলার। আমার দলে টানা অনেকটা সময় ওকে সুযোগ দিতে পারিনি। কিন্তু কখনও তা নিয়ে কোনও অভিযোগ করেনি। যে কোনও ম্যানেজারই সবসময় ওর মতো ভাল ছেলেদের চাইবে।’’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

আর্সেনালকে হারিয়ে স্বস্তিতে ম্যান সিটি

আপডেট সময় ০১:১২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩