সংবাদ শিরোনাম ::
নীলফামারী সদর থানায় কম্পিউটার সংকট: ডিজিটাল যুগেও ভরসা বাইরের টাইপিস্ট রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টায় আটক-৩ পটুয়াখালীতে ৫ বছরেও শেষ হয়নি ব্রিজের এপ্রোজ সড়ক, দুর্ভোগে ৮ গ্রামের ১০ হাজার মানুষ বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফেনীর পরশুরামে ১১৭ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার, আটক ২ ফেনীতে গলদা চিংড়িতে জেলি পুশ, আড়ৎ মালিককে ৪০ হাজার টাকা জরিমানা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. গোলজারের বিরুদ্ধে ৪২ কোটি টাকার চুক্তি অনিয়মের অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যে কোটি টাকার লেনদেনের অভিযোগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সাবেক উপপরিচালক মাহবুবুর রশিদ, পরিচালক হাবিবউল্লাহর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ ফাইল আটকে ঘুষ দাবি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী শরীফুল

নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাই করুন, বিএনপিকে হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আবার রাস্তায় নেমেছে। আমরা বারবার বলেছি, আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। আপনাদের (বিএনপি) যদি জনগণের ওপর আস্থা থাকে আসুন, নির্বাচনে অংশ নিন। নির্বাচনে অংশ নিয়ে আপনাদের জনপ্রিয়তা যাচাই করুন। কিন্তু নির্বাচনে তারা (বিএনপি) যাবে না। বিএনপি-জামায়াত এই অশুভ শক্তি তারা আসলে নির্বাচন চায় না। তারা জানে, জনগণ কখনো তাদের ক্ষমতায় আনবে না।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে উত্তরার আজমপুরে আমির কমপ্লেক্সের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ ও সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মাহবুবউল আলম হানিফ বলেন, আওয়ামী লীগ এ দেশের গণমানুষের দল, আওয়ামী লীগ এ দেশের মানুষের বিপদে-আপদে, দুর্যোগে, সুখে, দুঃখে সবসময় মানুষের পাশে থাকে, সেটা বারবার প্রমাণ করেছে। আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে এ দেশকে উন্নয়ন ও অগ্রগতিতে নিয়ে গেছেন। বাংলাদেশ একটা উন্নয়ন রাষ্ট্রের মাইলফলক করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, এ দেশে আরেকটি রাজনৈতিক দল আছে, যারা ইতোমধ্যে ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, যাদের জন্ম ক্যান্টনমেন্টে, যারা ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছিল, সেই স্বাধীনতাবিরোধী এবং ৭৫-এ যাদের জন্ম হয়েছিল, বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে যাদের উত্থান হয়েছিল, সেই অপশক্তি, যারা রাষ্ট্রক্ষমতা দখল করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল তারা এখন দেশের উন্নয়ন অগ্রগতির বাধা হিসেবে দাঁড়িয়েছে। তারা দেশের উন্নয়ন চায় না, অগ্রগতি চায় না।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলন নির্বাচনকে বানচাল করার, আগামীতে নির্বাচন না হয়ে যেন কোনো অশুভ শক্তির তৎপরতা মাধ্যমে এ দেশে রাষ্ট্রক্ষমতা পরিচালিত হয় সেটাই তাদের লক্ষ্য। এই লক্ষ্য নিয়ে তারা রাজপথে ষড়যন্ত্র করছে। তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত অশুভ শক্তি। যারা দেশের উন্নয়ন বিরোধী তাদের রাজপথে মোকাবিলা করে, তাদের প্রতিহত করে শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগকে নৌকার বিজয় অর্জন করে রাষ্ট্রক্ষমতা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব। এটাই হোক সবার অঙ্গীকার।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুল রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কার্যনির্বাহী সদস্য সানজিদা খানম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকী, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীলফামারী সদর থানায় কম্পিউটার সংকট: ডিজিটাল যুগেও ভরসা বাইরের টাইপিস্ট

নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাই করুন, বিএনপিকে হানিফ

আপডেট সময় ০২:২৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩