ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী নওগাঁয় ৬ কেজি গাঁ’জা’সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ভোলাহাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সেলিম রেজা মুক্তা চলে গেলেন না ফেরার দেশে পীরগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার যুগল সাফল্যে বোরহানউদ্দিনে উপসচিব হলেন পীযূষ চন্দ্র দে ও শুভ্রা দাস ইনফান্তিনোর সমালোচনার জেরে চাকরি গেল ফিফার সিওওর গোপালগঞ্জে বাসে তল্লাশি, ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার- ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৯০ এআই ক্যামেরা বসানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী কোরবানপুরে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

আরব আমিরাতের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশে

আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্স গ্রুপ ওয়ানে আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ছয়টায় শুরু হবে ম্যাচটি।

দারুণ খেলে গ্রুপ পর্বে অপরাজিত থাকা বাংলাদেশ দল ছন্দ হারায় সুপার সিক্সের প্রথম ম্যাচে। ব্যাটিং ব্যর্থতায় হেরে যায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে। বাংলাদেশের ৬ উইকেটে করা ১০৬ রান পাঁচ উইকেট হাতে রেখে টপকে যায় প্রোটিয়া মেয়েরা। এর আগে গ্রুপে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে চমক দেখানোর পর শ্রীলংকাকে ১০ রানে ও যুক্তরাষ্ট্রকে ৫ রানে হারায় জুনিয়র টাইগ্রেসরা।

সুপার সিক্সে দক্ষিণ আফ্রিকার কাছে হারে সেমিফাইনালের পথ কঠিন হয়ে গেছে বাংলাদেশের। গ্রুপ ওয়ানে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা নিজ নিজ ম্যাচ জিতে ৬ পয়েন্ট করে পেয়েছে। নেট রানরেটে ভারত শীর্ষে, অস্ট্রেলিয়া দুইয়ে ও দক্ষিণ আফ্রিকা তিনে রয়েছে। ৪ পয়েন্ট পেয়ে ছয় দলের টেবিলে দিশা বিশ্বাসদের অবস্থান চারে। সেমিতে খেলার সম্ভাবনায় আরব আমিরাতকে বড়ো ব্যবধানে হারাতেই হবে। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল উঠবে শেষ চারে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক

আরব আমিরাতের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশে

আপডেট সময় ০৩:৫০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩