সংবাদ শিরোনাম ::
অনেকে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বিক্রি করেন ফেনীতে ২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন, ২ লাখ ৫৩ হাজারের বেশি শিশু পাবে ক্যাপসুল নাঙ্গলকোটে বোন, ভাগিনা ও ভগ্নিপতির হামলায় ভাই নিহত  মুকসুদপুরে জাতীয় ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত  বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী আসামী হয়েও বহাল তবিয়তে সিলেট গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইলিয়াস আহম্মেদ টাকশালে শত মিলিয়ন ডলারের মেগা-লুটপাটের অভিযোগ: নেপথ্যে সাবেক গভর্নরের ‘প্রিয়পাত্র’ আশরাফুল আলম দীর্ঘ ৯৮১ দিন পর ফিরেই কাঁদলেন নেইমার, ছেলেকে জড়িয়ে আবেগঘন মুহূর্ত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য রাষ্ট্রীয় কোষাগার থেকে বাড়ি ভাড়া নেন ২০ হাজার, থাকেন অফিস কক্ষে

ইশিমুয়ের হ্যাটট্রিকে জিম্বাবুয়েকে হারাল রুয়ান্ডা

দক্ষিণ আফ্রিকার মাটিতে চলছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর সেখানে মঙ্গলবার অঘটনের জন্ম দিয়েছে রুয়ান্ডা। জিম্বাবুয়েকে হারিয়ে ম্যাচটি স্মরণীয় করে রাখল তারা। এ ম্যাচে ৪ বলে ৪ উইকেট নিয়ে ম্যাচের নায়ক বনে গেছেন দলটির অলরাউন্ডার হেনরিয়েট ইশিমুয়ে।

আফ্রিকার পচেফস্ট্রুমে মঙ্গলবার (১৭ জানুয়ারি) নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৩৯ রানের বড় ব্যবধানে হারায় রুয়ান্ডা। প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা আফ্রিকার এ দেশ রুয়ান্ডা পেল প্রথম জয়ের স্বাদ। যদিও আসরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে তারা হেরেছিল ৮ উইকেটে।

জিম্বাবুয়ের বিপক্ষে রুয়ান্ডার জয়ের ভিত গড়ে দেন প্রথম তিন ব্যাটার। দুজনের ত্রিশ ছোঁয়া ইনিংসে ৮ উইকেটে ১১৯ রান তোলে তারা। জবাবে জিম্বাবুয়ে গুটিয়ে যায় স্রেফ ৮০ রানে। শেষের আগের ওভারে ডাবল হ্যাটট্রিকের ওই চমক জাগানিয়া বোলিং উপহার দেন ইশিমুয়ে।

প্রথম তিন ওভারে এ পেস বোলিং অলরাউন্ডার ১৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। এরপর শেষ ওভারে এসে প্রথম ৪ বলে তুলে নেন ৪ উইকেট। যেখানে বোল্ড হন জিম্বাবুয়ের তিন ব্যাটার, একজন এলবিডব্লিউ। রান ৮০ রেখেই শেষ ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে!

চলতি আসরে দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন ইশিমুয়ে। আগের দিন স্কটল্যান্ডের বিপক্ষে এ কীর্তি গড়েন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনিং অলরাউন্ডার ম্যাডিসন ল্যান্ডসমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনেকে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বিক্রি করেন

ইশিমুয়ের হ্যাটট্রিকে জিম্বাবুয়েকে হারাল রুয়ান্ডা

আপডেট সময় ১২:৩৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩