ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ গড়বে: আযম খান অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ২২ আগস্ট থেকে সারা দেশে শুরু হচ্ছে কলেরা টিকাদান ক্যাম্পেইন ধানমন্ডি ৩২ ভাঙচুর: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কেন্দ্রীয় কমিটি না থাকায় ২২ মাস ধরে অচল জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলের ধামরাইয়ে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের রহস্যমৃত্যু, জানালা ভেঙে পালালেন রোগীরা

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশ অমান্য করায় মনোহরগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বিদ্যুৎ সাশ্রয় ও চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে কুমিল্লার মনোহরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় রাত ৮টার পর দোকান খোলা রাখাসহ সরকারি নির্দেশনা অমান্য করায় পাঁচটি মামলায় মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার খোদাইভিটা থেকে উত্তর বাজার সিএনজি স্টেশন পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী গত রোববার (১৬ আগস্ট) থেকে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। তবে খাবারের দোকান, রেস্টুরেন্ট ও ওষুধের দোকান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। এ বিষয়ে বুধবার মাইকিং করে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সতর্ক করা হয়। একই সঙ্গে নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

অভিযান চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করায় ভূঁইয়া ট্রেডার্সকে ৫০০ টাকা, সবুজ বাইককে ৫০০ টাকা, সানজিদা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে ৫০০ টাকা, উদয়ন ডিজিটাল সাইনকে ১ হাজার টাকা এবং মামুন গার্মেন্টসকে ৫০০ টাকা জরিমানা করা হয়। পাঁচটি মামলায় মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ইউএনও গাজালা পারভীন রুহি সাংবাদিকদের বলেন, বিদ্যুৎ সংকটের কারণে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল বন্ধ রাখতে হবে। তবে খাবারের দোকান, রেস্টুরেন্ট ও ওষুধের দোকান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, গান-বাজনা, ওয়াজ মাহফিলসহ যেসব আয়োজন রয়েছে, সেগুলো রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।

তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ সময় মনোহরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ, স্থানীয় ব্যক্তিবর্গসহ মনোহরগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ গড়বে: আযম খান

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশ অমান্য করায় মনোহরগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় ১২:২৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬