ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ঘরের আড়ার (তীর) সঙ্গে গলায় ফাঁস দিয়ে ইমন হোসেন (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা এলাকায় এ ঘটনা ঘটে।
​নিহত ইমন হোসেন উত্তর চান্দলা এলাকার আবুল হোসেনের ছেলে।
​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে পরিবারের সবার অজান্তে নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দেন ইমন। বিষয়টি টের পেয়ে স্বজনেরা তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডি এম মজিদ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতাল মর্গে পাঠানো হয়।
​এ ঘটনায় নিহতের স্ত্রী সীমা আক্তার বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছেন।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে তরুণটি মানসিকভাবে ভারসাম্যহীন (বিকারগ্রস্ত) ছিলেন। দুপুরে সবার অজান্তে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আপডেট সময় ০৮:২০:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬