চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৩১০টি ভারতীয় পুরাতন চোরাই মোবাইল ফোন জব্দ করেছে ভোলাহাট থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোছাঃ জেসমিন খাতুন (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৫ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ৩টার দিকে ভোলাহাট থানাধীন জাদুনগর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মোঃ মঞ্জুর হোসেন (২৭), পিতা—মৃত রুস্তম আলীর বসতবাড়ির দক্ষিণ দুয়ারী মাটির শয়নকক্ষে একটি নীল রঙের বড় প্লাস্টিকের ড্রামের মধ্যে রাখা বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় পুরাতন চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জব্দ করা মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে—Vivo ১১০টি, Oppo ৭০টি, Realme ৩৬টি, Redmi ১০টি, Samsung ২৫টি, OnePlus ৮টি, iQOO ৯টি, Motorola ১৫টি, Coco ৩টি, Narzo ৪টি, Poco ১০টি এবং অন্যান্য ব্র্যান্ডের ১০টি। সর্বমোট ৩১০টি মোবাইল ফোনের আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ ৬০ হাজার টাকা।
অভিযান শেষে মোছাঃ জেসমিন খাতুন (২৫), স্বামী—মঞ্জুর হোসেন, সাং—জাদুনগর, থানা—ভোলাহাট, জেলা—চাঁপাইনবাবগঞ্জকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া মোবাইল ফোনের উৎস ও চোরাচালানের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ, গ্রেপ্তার ১
-
মোহাঃ রকিব উদ্দীন স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০৮:০১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- ৫১২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ





















