ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি বরগুনার বেতাগী গার্লস স্কুলে ‘ল্যাংগুয়েজ অ্যান্ড ডিবেট ক্লাব’ উদ্বোধন করলেন জেলা প্রশাসক জুলাইয়ে হামলার সংবাদ প্রচার করা টিভি বন্ধে আরাফাতকে নির্দেশ দেন ওবায়দুল কাদের ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমির সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী শিশুশ্রম, বাল্যবিবাহ ও ড্রপআউটমুক্ত রামপাল গঠনে সাংবাদিকদের অঙ্গীকারনামা স্বাক্ষর বড়লেখা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুকসুদপুরে ৯২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে আদালতে হামলার ঘটনাস্থল পরিদর্শনে নুরুল ইসলাম বুলবুল এমপি এসএসসিতে চমক রংপুরের জানপুর মুন্সির হাট উচ্চ বিদ্যালয়ের

শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের স্ত্রীর প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

গাজীপুরের শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাদত হোসাইনের স্ত্রীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সোমবার (১০ আগস্ট) শ্রীপুরে আয়োজিত এ আলোচনা ও দোয়া মাহফিলে শ্রীপুর সাংবাদিক সমিতির সভাপতি মো. উজ্জ্বল মিয়া সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষভাবে শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেকের অসুস্থতার কথা উল্লেখ করে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়। পাশাপাশি উপস্থিত সাংবাদিকরা মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, সাংবাদিক মাহফুজ ইকবাল, সাংবাদিক আশরাফুল আলম সরকার সাংবাদিক কবির হোসেন আকন্দ, সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক আল-আমীন, কবি ও সাংবাদিক হাজী আসাদ, সাংবাদিক আলফাজ উদ্দিন স্বপন, সাংবাদিক আলমগীর হোসেন, সাংবাদিক রানা সাংবাদিক এনামুল হক সাংবাদিক শামীম আল মামুন সাংবাদিক ইমতিয়াজ আহমেদ শাওন প্রমুখ।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে পারেন। তারা মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

অনুষ্ঠান শেষে মরহুমার আত্মার মাগফিরাত, পরিবারের সদস্যদের শান্তি এবং শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেকের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি

শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের স্ত্রীর প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

আপডেট সময় ০২:৪৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬