ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীর বামনারটেকে নিয়মবহির্ভূত ভবন নির্মাণে রাজউকের অভিযান হাতকড়াসহ আদালত চত্বর থেকে পালালেন মাদক মামলার আসামি যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্যোগ, ঘর হারাল ৬৭ হাজার মানুষ চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ নরসিংদীতে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪৯ বগুড়ার সাব-রেজিস্ট্রার অনিমেষ পালের বিরুদ্ধে অবৈধ সম্পদ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হতে আর কত দিন লাগবে, জানালেন জ্বালানি মন্ত্রী গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না : নাহিদ ইসলাম শিবির করায় ববির এক চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর, অতঃপর চাকরিচ্যুত জুলাই দিবস পালন শেষে জাজিরা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

হাতকড়াসহ আদালত চত্বর থেকে পালালেন মাদক মামলার আসামি

সাতক্ষীরা আদালত চত্বরে বুধবার (৫ আগস্ট) দুপুরে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া এক মাদক মামলার আসামি স্থানীয়দের হাতে আটক হয়েছেন। আটক আসামির নাম মো. আজমাইন। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, পুলিশ হেফাজতে আদালতে হাজির করার জন্য নিয়ে যাওয়ার সময় হাতকড়া পরা অবস্থাতেই আজমাইন কৌশলে পালিয়ে যান। পরে দৌড়ে তিনি শহরের পলাশপোল বউবাজার এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে আটক করেন।

সাতক্ষীরা পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে মাসুদ রায়হান বলেন, হাতকড়া পরা অবস্থায় এক ব্যক্তি বউবাজার দিয়ে দৌড়ে পালাচ্ছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় আমরা তাকে আটক করি এবং ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তার মাধ্যমে কোর্ট পুলিশের কাছে হস্তান্তর করি।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মো. মঈনুদ্দীন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আশাশুনি থানা থেকে আদালতে আনা এক আসামি পালিয়ে গিয়েছিলেন। পরে বউবাজার এলাকা থেকে তাকে পুনরায় আটক করা হয়। আদালতের আইনি কার্যক্রম শেষে তাকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর বামনারটেকে নিয়মবহির্ভূত ভবন নির্মাণে রাজউকের অভিযান

হাতকড়াসহ আদালত চত্বর থেকে পালালেন মাদক মামলার আসামি

আপডেট সময় ০৫:৫৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬