ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলজিইডির প্রধান প্রকৌশলী ও ড্রাইভার রফিকের অনিয়ম দূর্নীতি চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদীর ৫০ লাখ টাকার অনিয়ম ঢামেকে কোটি টাকা লোপাট চেয়ারম্যান-এমডির দুর্নীতিতে সঙ্কটে আইএফআইসি ব্যাংক নবাবগঞ্জ সাবরেজিস্ট্রার নাজমুল হাসানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ পবিপ্রবিতে জুলাই শহীদ যোদ্ধা ও আহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বিআরটিএতে গোপন তথ্য পাচারের সিন্ডিকেট এডি ইমরানের রেলের প্রকৌশলী সামছ তুষারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি

চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের হুশিয়ারী

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি ও ডিজিটাল প্রিপেইড মিটারের মাধ্যমে প্রতারণার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার(০৪ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর উপজেলা জামায়াতে ইসলামী।
মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে জেলাজুড়ে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চরম ভোগান্তি ও হয়রানিতে পড়েছেন শিক্ষার্থী ও নারী-শিশুরা। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দিতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। বিএনপি সরকারের সময়েই বিদ্যুতের দাবি জানালে চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের উপর গুলি চালানো হয়েছিল। অথছ তৎকালীন প্রতিমন্ত্রীকেই আবারো বিদ্যুৎ মন্ত্রী বানিয়েছে বিএনপি। অবিলম্বে সমস্যার সমাধানের জোর দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মো: নজরুল ইসলাম, জেলা নায়েবে আমীর অধ্যাপক মোখলেসুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, বিশিষ্ট আইনজীবী এ্যাড.নূরে আলম সিদ্দিকী আসাদ, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, পৌরসভার নায়েবে আমীর এ্যাড.শফিক এনায়েতুল্লাহ, সদর সেক্রেটারি আব্দুর রহমান সহ বিভিন্ন স্তরের নেতারা।
মানববন্ধন শেষে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি ও ডিজিটাল প্রিপেইড মিটারের মাধ্যমে প্রতারণার প্রতিবাদে জেলা প্রশাসক, নেসকোর নির্বাহী প্রকৌশলী ও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলজিইডির প্রধান প্রকৌশলী ও ড্রাইভার রফিকের অনিয়ম দূর্নীতি

চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের হুশিয়ারী

আপডেট সময় ০২:৩৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬