ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সরবরাহ করা প্রযুক্তিতে ইউক্রেনের অভ্যন্তরে বিশ্বের অন্যতম সেরা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম তৈরি করতে চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এতে সম্মত নন।

জুলাই মাসের প্রথম দিকে তুরস্কে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক হয়েছিল প্রেসিডেন্ট জেলেনস্কির। সেই বৈঠকে জেলেনস্কি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সিস্টেম তৈরির জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প তাতে সম্মত হয়েছিন। তবে গত সপ্তাহে হোয়াইট হাউসে ফের যখন জেলেনস্কির সঙ্গে বৈঠক হয় প্রেসিডেন্ট ট্রাম্পের, সে সময় সেই প্রতিশ্রুতি প্রত্যাহার করে নেন তিনি।

বৃহস্পতিবার মেরিল্যান্ড অঙ্গরাজ্যে মার্কিন প্রেসিডেন্টের সরকারি অবকাশযাপন কেন্দ্র ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে প্রতিশ্রুতি প্রত্যাহারের কারণ ব্যাখ্যা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, “এটা একটা বড় পদক্ষেপ, বিশেষ করে প্রেসিডেন্ট জেলেনস্কির ক্ষেত্রে। তিনি কিছু প্যাট্রিয়ট পেতে চান, কিছু টমাহকও পেতে চান। একটি রক্ষণাত্মত, অপরটি আক্রমণাত্মক।”

“মাঝে মাঝে আমাদের সবাইকেই বিচক্ষণতা ও সতর্কতার মাত্রা অনেক বেশি বাড়াতে হয়। এটাও সে রকমই একটি ব্যাপার। আমরা যদিও (ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে) এই নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি, কিন্তু (ইউক্রেনকে) এ ধরনের প্রযুক্তি হস্তান্তর করা খুব কঠিন একটি কাজ। যদি আমি কারো সম্পর্কে নেতিবাচক কিছু ভাবতে চাই না, কিন্তু আপনারা সবাই জানেন যে আন্তর্জাতিক রাজনীতিতে এমন বহু মানুষ রয়েছে, যাদের হাতে এ ধরনের উন্নত প্রযুক্তি তুলে দিলে একসময় তারা আপনার বিরুদ্ধে চলে যাবে।

সম্প্রতি ইউক্রেনে দূর, মাঝারি ও স্বল্প পাল্লার ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হার বাড়িয়ে দিয়েছে রাশিয়া; আর রাশিয়ার এসব ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই আটকে দিয়ে ধ্বংস করার কাজটি সবচেয়ে দক্ষভাবে করতে সক্ষম প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম। অন্যান্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমগুলো এখনও এত দক্ষ হয়ে ওঠেনি।

রুশ ক্ষেপণাস্ত্র আটকাতে ইউক্রেন প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমই ব্যবহার করে, তবে হামলাকারী ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য যে পিএসি-৩ নামের বিশেষ ক্ষেপণাস্ত্র প্রয়োজন, সেগুলোর সংকট দেখা দেয় প্রায়েই। এ কারণে ইউক্রেন দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণভাবে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম এবং পিএসি-৩ ক্ষেপণাস্ত্র তৈরির জন্য যুক্তরাষ্ট্রে কাছে অনুমতি চাইছে।
সূত্র : রয়টার্স

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প

আপডেট সময় ০৮:৫০:২৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬