ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণ করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের গ্যাসের দাম বাড়ালে আমরা পেট্রোবাংলা ঘেরাও করব: নাহিদ ইসলাম ‘বিশ্বকাপ ট্রফি’ বিক্রি করতে বাধ্য হলেন ফরাসি তারকা র‌্যাব-১ সদর দপ্তরের ‘আয়না ঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকরা মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়া উদযাপন অফিসে বসেই মদ কেনার টাকা দেওয়ার অভিযোগ, অতিরিক্ত জেলা প্রশাসকের ভিডিও ভাইরাল নবাবগঞ্জ সাবরেজিস্ট্রার নাজমুল হাসানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ নীতি সুদহার কমিয়ে বিনিয়োগে জোর, মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা শিশুদের সু-স্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

মোদির কাছে ক্ষমা চাইলেন আপত্তিকর মন্তব্য করা সেই তরুণী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মামলা হওয়ার পর ক্ষমা চেয়েছেন এক তরুণী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি নিজের বক্তব্যের জন্য অনুতপ্ত বলে জানান।

এ ছাড়া দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তবে ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ভিডিওতে ওই তরুণীকে হাতজোড় করে বলতে শোনা যায়, তিনি আন্দোলনকারীদের কথায় প্রভাবিত হয়ে এমন মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, তার বয়স ১৫ বছর এবং নিজের করা মন্তব্যের জন্য তিনি অনুতপ্ত।

তিনি বলেন, এটি আমার জীবনের বড় ভুল এবং ভবিষ্যতে এমন ঘটনা আর হবে না।
ভিডিও বার্তায় তিনি আরো বলেন, ‘আমি পুরো দেশের কাছে ক্ষমা চাইছি। আমি লজ্জিত। দয়া করে আমাকে ক্ষমা করুন।

তবে এ ঘটনায় তার বয়স নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। অভিযুক্ত তরুণী ভিডিওতে নিজেকে ১৫ বছরের কিশোরী দাবি করলেও তার বিরুদ্ধে হওয়া এফআইআরে বয়স ২৫ বছর উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। শুক্রবার রাতে ছাত্র ও তরুণদের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমাকে ও আমার প্রয়াত মাকে নিয়ে অপমানজনক মন্তব্য করা হয়েছে। তবে তিনি এসব বিষয় ক্ষমা করে দেওয়ার কথা জানান।

মোদি বলেন, অপমান বা কটূক্তি কোনো সমস্যার সমাধান নয়। তিনি সবাইকে একসঙ্গে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী আরো বলেন, অনেক সময় ভুল পরামর্শের কারণে তরুণরা ভুল পথে পরিচালিত হতে পারে। তবে জীবন মানুষকে ভুল শুধরে নেওয়ার সুযোগ দেয়। তরুণ বয়সে সেই সুযোগ কাজে লাগিয়ে সঠিক পথে ফিরে আসা গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।

নিজের মাকে নিয়ে করা মন্তব্যের প্রসঙ্গ তুলে মোদি বলেন, ব্যক্তিগতভাবে বিষয়টি ক্ষমা করে দিয়েছি। সমাজের কাছেও সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষমা করার আহ্বান জানাই।

এদিকে, অভিযুক্ত তরুণীর বিরুদ্ধে ইতোমধ্যে জিরো এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ আইনগত পদক্ষেপ নিচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণ করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক

মোদির কাছে ক্ষমা চাইলেন আপত্তিকর মন্তব্য করা সেই তরুণী

আপডেট সময় ১২:২০:২৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬