ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

মেসিদের কাছে হারের গ্লানি নিয়ে অবসরে ফরাসি অধিনায়ক

ফ্রান্সের হয়ে প্রায় ১৪ বছরের ক্যারিয়ারে অর্জনের ঝুলিটা ছোট নয় দলটির অধিনায়ক উগো লরিসের। ২০১৮ বিশ্বকাপ জিতেছেন, গেল বছর নেশন্স লিগও জিতেছেন। তবে সবশেষ আন্তর্জাতিক ম্যাচে তাকে নিতে হয়েছে পরাজয়ের বিস্বাদ। বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে হেরেছিল তার দল। সেই হারের পর তিনি এবার জানালেন, আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে ফেলেছেন তিনি।  

ফ্রান্সের হয়ে ১৪৫টি ম্যাচ খেলেছেন লরিস। ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তার দখলেই। নিজের অবসরের ঘোষণা তিনি দিয়েছেন, সঙ্গে জানিয়ে দিয়েছেন তার উত্তরসূরি কে হবেন সে বিষয়টাও। তিনি বলেন, ‘একটা সময় আসে যখন উত্তরসূরিকে জায়গা ছেড়ে দিতে হয়। আমি অনেক বারই বলেছি যে, ফ্রান্স দলটা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। আমি জানি আমাকে ছাড়াও মাঠে নামার বাকি দল তৈরি। গোলরক্ষক হিসাবে তৈরি মাইক মিয়াঁও।”

৩৬ বছর বয়সী লরিস জানিয়েছেন, তার অবসরের কারণ পরিবারকে বাড়তি সময় দেওয়া। তার ভাষ্য, ‘নিজের সেরা সময়েই অবসর নেওয়া ভালো। ফর্ম পড়ে গেলে অনেকেই চলে আসবে আমার জায়গায়। এর চেয়ে নিজে নিজেই জায়গাটা ছেড়ে দেওয়া ভালো। আমার আরও মনে হচ্ছে পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানো উচিত। আমার স্ত্রী এবং সন্তানদের সময় দিতে চাই।’

নতুন বছরের প্রথম ম্যাচে আগামী ২৪ মার্চ খেলতে নামবে ফরাসিরা। ইউরোর বাছাইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে দলটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

মেসিদের কাছে হারের গ্লানি নিয়ে অবসরে ফরাসি অধিনায়ক

আপডেট সময় ০২:৪৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩