ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনদুর্ভোগ এড়াতে কালভার্টের দাবি বরগুনার ছোট তালতলী গ্রামবাসীর কালিয়াকৈরে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ কুমিল্লায় ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও পোশাক জব্দ করেছে বিজিবি হ্যারি কেইনকে ডিফেন্সে নামানো ভুল ছিল, টুখেলের সমালোচনায় ট্রাম্প আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দুই যুবকের কারাদণ্ড  কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার পরীক্ষা কক্ষে নকলের মহোৎসব! ভিডিও ভাইরাল সাদুল্লাপুরে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু ১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও চারাগাছ বিতরণ বেরোবির ওয়েবসাইটে মিলছে না শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য, বাড়ছে শিক্ষার্থীদের ভোগান্তি

পরীক্ষা কক্ষে নকলের মহোৎসব! ভিডিও ভাইরাল

নাটোরের লালপুর উপজেলার নান্দু রায়পুর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীদের নকল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সম্প্রতি টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফরমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, পরীক্ষার হলে বেশ কয়েকজন শিক্ষার্থী প্রকাশ্যে নকল করছে।
কেউ বই বা কাগজ দেখে লিখছে, আবার কেউ মোবাইল ফোন ব্যবহার করে উত্তর লিখছে। আরো উদ্বেগজনক বিষয় হলো—ভিডিওতে পরীক্ষার কক্ষে কোনো শিক্ষক বা তদারককারী উপস্থিত ছিলেন না, যা পুরো পরীক্ষার শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে।
ভিডিওটি প্রকাশের পর বিষয়টি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অভিভাবকসহ সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বহীনতা ও পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
স্থানীয়দের দাবি, শুধু ভিডিও প্রকাশকারী শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিলেই সমস্যার সমাধান হবে না; বরং যারা নকল করেছে এবং যারা দায়িত্বে অবহেলা করেছে, তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম জানান, ঘটনাটি আমাদের নজরে এসেছে। ভিডিও ধারণ ও প্রকাশ করার কারণে সংশ্লিষ্ট এক শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরীক্ষার সময় শিক্ষকদের অনুপস্থিতি নিয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনদুর্ভোগ এড়াতে কালভার্টের দাবি বরগুনার ছোট তালতলী গ্রামবাসীর

পরীক্ষা কক্ষে নকলের মহোৎসব! ভিডিও ভাইরাল

আপডেট সময় ০৪:০১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬