সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। এরই ধারাবাহিকতায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিস পরীক্ষামূলকভাবে একটি ব্লকে এ কার্যক্রম শুরু করেছে।
শুরুতে উপজেলার বনগ্রাম ইউনিয়নের একটি ব্লকের কৃষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ পরীক্ষামূলক কার্যক্রমের অভিজ্ঞতার ভিত্তিতে পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ব্লকেও তথ্য সংগ্রহ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অপূর্ব ভট্টাচার্য জানান, কৃষকদের একটি নির্ভুল ও সমন্বিত তথ্যভাণ্ডার তৈরি হলে সরকারের প্রতিশ্রুত ‘কৃষক কার্ড’ বাস্তবায়ন সহজ হবে। এর মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্তকরণ, কৃষি প্রণোদনা, ভর্তুকি, কৃষিঋণ এবং অন্যান্য সরকারি সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তিনি কৃষকদের সঠিক তথ্য দিয়ে এ কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
-
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি - আপডেট সময় ০৩:৫২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- ৫০৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ



















