ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) এর নির্বাচন ২০২৬-২৮ অনুষ্ঠিত

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) এর নির্বাচন ২০২৬-২৮ অনুষ্ঠিত

  • ফরহাদ হোসেন
  • আপডেট সময় ০৭:৩১:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৫১৪ বার পড়া হয়েছে

শনিবার (১১ই জুলাই) রাজধানীর কারা কনভেনশন হলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩৩ সদস্য বিশিষ্ট কমিটির ৩০ পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। দুটি পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১ জন পরিচালক পদে কোন প্রার্থী না থাকায় এই পদে নির্বাচন স্থগিত রয়েছে। সকাল ৯.০০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। মোট ভোটার সংখ্যা ৪১৯৮ জন।

নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ মোশারফ হোসেন ও মোরশেদ মিল্টন এবং ফাইন্যান্স পরিচালক পদে মোঃ আলাউদ্দিন চৌধুরী ও মোঃ এনামুল হক প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন চলাকালীন সময়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ মোশারফ হোসেন বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনা করছেন আজকের এই নির্বাচন কমিশনারগন। নির্বাচনকে সুষ্ঠ করতে সকল ধরনের পদক্ষেপ নিয়েছেন তারা। আমাকে ভোটাররা বিজয়ী করলে, সকলকে নিয়ে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ)’র উন্নয়নে কাজ করব। ইশতেহারে দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করব।

ফাইন্যান্স পরিচালক প্রার্থী মোঃ আলাউদ্দিন চৌধুরী বলেন, আজকে আমাদের মিলন মেলা। সকল ডিলার ভাইদের সাথে দেখা হচ্ছে খুবই ভালো লাগছে। আশাকরি ভোটাররা আমাকে বিজয়ী করবেন। ভোটারদের প্রত্যশা পূরণে সকল ধরনের পদক্ষেপ নেব।

একাধিক ভোটার বলেন, বৃষ্টির এই দিনে ভোট দিতে পেরে আমি গর্বিত। নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা, তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) ‘র উন্নয়নে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। এই এসোসিয়েশনের সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।

প্রধান নির্বাচন কমিশনার বানিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সন্দীপ কুমার সরকার বলেন, সকাল থেকেই খুব সুন্দর ভাবে ভোট গ্রহণ চলছে। প্রার্থীরা নির্বাচনের সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে। প্রার্থী বা ভোটারদের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায় নি। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। এ সময় নির্বাচন কমিশনার, বানিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ হাসিব সরকার ও শেখ শামসুল আরেফিন উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) এর নির্বাচন ২০২৬-২৮ অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৩১:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬