ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ প্রশাসন ও কোস্টগার্ডের অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন পীরগঞ্জে ১০ দাখিল মাদ্রাসা ও ২ উচ্চ বিদ্যালয়ে কেউ পাস করেনি, শিক্ষার মান নিয়ে প্রশ্ন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ৩ বাংলাদেশে মার্কিন বিনিয়োগে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ফরিদপুর গণপূর্তের ক্যাশিয়ার জাহাঙ্গীরের ২০ কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় বদলির প্রজ্ঞাপন অমান্য করে পদ আঁকড়ে হারুনুর রশিদ এনআইসিভিডিতে আ.লীগপন্থী চিকিৎসকসহ ২ জনের পদায়নে উঠছে নানা প্রশ্ন পাউবোর নাম ভাঙিয়ে পারকি সৈকতে লুসাই পার্কের ‘বালু লুট’! চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক সফল অভিযানে ৩০০ গ্রাম হেরোইনসহ মো: শরীফুল ইসলাম ওরফে বাবু (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।  গতকাল ২২ জুন ২০২৬ খ্রিঃ (সোমবার) দুপুর ১৪:২০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন সুন্দরপুর ইউনিয়নের বাগচর, রামকৃষ্ণপুর গ্রামস্থ মমিন মোড় সংলগ্ন একটি আম বাগান থেকে তাকে আটক করা হয়।
 ডিবি পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ ওবাইদুল হক এর সার্বিক তত্ত্বাবধানে এই মাদকবিরোধী অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ডিবি’র এসআই (নিঃ) মোঃ ফয়সাল হাসান এর নেতৃত্বে সঙ্গীয় চৌকস অফিসার ও ফোর্স অংশ নেন।
 গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের দলটি রামকৃষ্ণপুর গ্রামস্থ মমিন মোড় হতে দক্ষিণ দিকে অবস্থিত মো: ঝাটুর আম বাগানে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন মাদক ব্যবসায়ী শরীফুল ইসলাম বাবুকে তল্লাশি করে তার হেফাজত থেকে ৩০০ (তিনশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধারসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
 ধৃত আসামী শরীফুল ইসলাম বাবু চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চরবাগডাঙ্গা গড়াইপাড়া (০৬ নং ওয়ার্ড) এলাকার মো: সাইদুর রহমান ও মোছা: রুমালী বেগমের ছেলে।
 এই ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানানো হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ০৮:২৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬