ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নিহত চাকরির পরীক্ষায় জালিয়াতি-প্রক্সি ঠেকাতে বায়োমেট্রিকসহ ১২ নির্দেশনা ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প কাদের-আরাফাতসহ ৭ জনের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ ডিমলায় নাওতারা নদীর কাঠের সাঁকো ভেঙে নদীতে পড়লেন জামায়াত নেতারা পলিসি ক্যাম্পে দেশসেরা ৩০ জনের একজন বেরোবির আইরিন আক্তার লাবণ্য বরগুনায় পুলিশের বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী বাংলা একাডেমিতে জিয়াউর রহমান ও কবি নজরুলের কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বিয়ের প্রলোভনে খুবি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে নিজের ছেলেকে ত্যাগের ঘোষণা দিয়েছেন আব্দুল ওহাব শেখ নামে এক ব্যক্তি। সোমবার (২২ জুন) রাতে উপজেলার গওহরডাঙ্গা চৌড়ঙ্গি এলাকার রাজীব ফার্নিচার নামের একটি দোকানের অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

আব্দুল ওহাব শেখ উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার বড় ছেলে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি হলেও ছোট ছেলে সজীব শেখ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে।

তিনি দাবি করেন, সজীব শেখের ছাত্রলীগে কোনো সাংগঠনিক পদ-পদবি নেই, তবে তিনি উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ২০২৪ সালের ৫ আগস্টের পর বিষয়টি জানতে পেরে তাকে বারবার ওই রাজনীতি থেকে সরে আসার জন্য বোঝানোর চেষ্টা করা হলেও তিনি অবস্থান পরিবর্তন করেননি।

এ কারণে পারিবারিকভাবে সজীব শেখকে ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আব্দুল ওহাব শেখ। তিনি বলেন, এখন থেকে সজীব শেখের কোনো কর্মকাণ্ডের দায়-দায়িত্ব আমাদের পরিবারের নয়। তার সকল কার্যকলাপের দায়ভার সে নিজেই বহন করবে। তবে সজীব শেখ বা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নিহত

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

আপডেট সময় ০৪:৫৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬