ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরিপুরে মধ্যরাতের অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল তিন পরিবার

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের উত্তর আটঘরিয়া গ্রামে মধ্যরাতের অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর ও সহায়-সম্বল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ৪টি ছাগল ও ১টি গরুসহ প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা।

শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন উত্তর আটঘরিয়া গ্রামের বদরউদ্দিন, সাগর আলী ও বিপ্লব হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। আগুনে তিন পরিবারের মোট ৫টি ঘর, খড়ের গাদা, আসবাবপত্র, কাপড়চোপড় ও ঘরে থাকা অন্যান্য মালামাল পুড়ে যায়। এছাড়া আগুনে ৪টি ছাগল ও ১টি গরু মারা যায়।
পরিবারের সদস্য ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। তারা সরকারি সহায়তা ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরিপুরে মধ্যরাতের অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল তিন পরিবার

আপডেট সময় ০২:৪৩:১২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬