সংবাদ শিরোনাম ::
পরিচালক হাবিবুল্লাহ, সহিদুল আমিন ও ইকবাল হারুনের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অনিয়মের অভিযোগ লীগপন্থী ঠিকাদারদের অবৈধভাবে কাজ পাইয়ে দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত পরিচালক আব্দুর রহিম বদলি-নিয়োগ বাণিজ্য থেকে বনভূমি দখল: বন কর্মকর্তা হোসাইন নিশাতের ‘শত কোটির দুর্নীতি সাম্রাজ্য’ চাঁদা না পেয়ে অ’ন্তঃসত্ত্বা নারীকে মা’রধরের অভিযোগ, বিএনপি নেতা দোলনের বি’রুদ্ধে মা’মলা সরকারি জমিতে গড়ে উঠল বহুতল ভবন ‘সানভিউ বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ ইডকলে এনামুলের বিরুদ্ধে লুটপাটের রাজত্বের অভিযোগ সওজ কর্মকর্তা শাহনুর রশিদ এখন শতকোটি টাকার মালিক জালিয়াতি করে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ বাশার-মঞ্জুরুলের বিরুদ্ধে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের সিএন্ডএফ ক্লিয়ারিং বাণিজ্য

পক্ষিয়া ইউনিয়ন বিএনপিতে নতুন নেতৃত্ব: আহ্বায়ক সেলিম, সদস্য সচিব লোকমান

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন বিএনপির ৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে মো. হুমায়ুন কবির সেলিমকে আহ্বায়ক এবং এটিএম লোকমান হোসেনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, সংগঠনকে আরও গতিশীল, শক্তিশালী ও তৃণমূলমুখী করতে ইউনিয়ন বিএনপির এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির মাধ্যমে দলীয় কার্যক্রম সম্প্রসারণ, নেতাকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং জনগণের সঙ্গে দলের সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন এবং গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে পক্ষিয়া ইউনিয়নের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি জনবান্ধব রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তৃণমূল নেতাকর্মীরা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে পক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং দলীয় ঐক্য আরও সুদৃঢ় হবে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে এ ধরনের কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন কমিটির নেতৃত্বে পক্ষিয়া ইউনিয়নে বিএনপির কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তারা মনে করছেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচালক হাবিবুল্লাহ, সহিদুল আমিন ও ইকবাল হারুনের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অনিয়মের অভিযোগ

পক্ষিয়া ইউনিয়ন বিএনপিতে নতুন নেতৃত্ব: আহ্বায়ক সেলিম, সদস্য সচিব লোকমান

আপডেট সময় ০৫:৫৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬