সংবাদ শিরোনাম ::
গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন মোদি ও ট্রাম্প বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী নওগাঁয় ইলেকট্রনিক্স পণ্য ব্যবসায়ীকে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার-২ ঝালকাঠি’র পোনাবালিয়ায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের সুচনা করলেন চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিন আদ্-দ্বীন হাসপাতালের কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়ে লাইসেন্স বাতিল করেছি : স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখবে যুবদল : মির্জা ফখরুল পুলিশি হয়রানি ও পুরোনো স্বৈরাচারী চর্চা অব্যাহত রয়েছে : নাহিদ ইসলাম ব্রাজিলের গায়ে গন্ধ বলে দুধ দিয়ে গোসল করলেন তরুণ! কালিহাতী রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠিত: সভাপতি শেলী, সম্পাদক মনির  কুমিল্লায় বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠিত: সভাপতি শেলী, সম্পাদক মনির 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘কালিহাতী রিপোর্টার্স ইউনিটি’র নতুনকার্যনির্বাহী ২০২৬-২০২৮ কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে আনিছুর রহমান শেলীকে সভাপতি এবং মনির হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সকাল ১১টায় কালিহাতী রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি সুমন চন্দ্র ঘোষ, শরিফুল ইসলাম মাহফুজ, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, নেহাল খান, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা স্বাধীন, অর্থ সম্পাদক নাহিদ খান, দপ্তর সম্পাদক দেবাশীষ কর্মকার, ক্রীড়া সম্পাদক সাইদুর রহমান সমীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক  মমিন হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাদিয়াত হোসেন সাদী।কার্যনির্বাহী সদস্য রশিদ আহাম্মদ আব্বাসী, দাস পবিত্র, আবু সাঈদ, মিজানুর রহমান শামীম, সুমন মিঞা প্রমুখ।

​সভায় বক্তারা বলেন, কালিহাতী উপজেলার সর্বস্তরের মানুষের অধিকার আদায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় কালিহাতী রিপোর্টার্স ইউনিটি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নতুন এই কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল এবং বেগবান হবে।

এদিকে নতুন কমিটি গঠনের খবর ছড়িয়ে পড়লে কালিহাতীর বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

​নবনির্বাচিত সভাপতি আনিছুর রহমান শেলী ও সাধারণ সম্পাদক মনির হোসেন সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং এলাকার সার্বিক উন্নয়নে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন মোদি ও ট্রাম্প

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠিত: সভাপতি শেলী, সম্পাদক মনির 

আপডেট সময় ০৭:৩০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬