সংবাদ শিরোনাম ::
বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ ইডকলে এনামুলের বিরুদ্ধে লুটপাটের রাজত্বের অভিযোগ সওজ কর্মকর্তা শাহনুর রশিদ এখন শতকোটি টাকার মালিক জালিয়াতি করে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ বাশার-মঞ্জুরুলের বিরুদ্ধে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের সিএন্ডএফ ক্লিয়ারিং বাণিজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে দুই মাসে ৫০০ কোটি টাকা মুনাফা টিকে গ্রুপের দেশের ৯ অঞ্চলে বৈরী আবহাওয়ার শঙ্কা ববিতে লাগামহীন লোডশেডিংয়ে তীব্র ভোগান্তিতে শিক্ষার্থীরা- ব্যহত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম  বড়লেখার সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে ভারতীয় দুটি এয়ারগান জব্দ বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত

সরকার লুটপাটের মাধ্যমে দেশকে শূন্য করেছে : গয়েশ্বর

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার লুটপাটের মাধ্যমে দেশকে শূন্য করে ফেলেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এক বিক্ষোভ মিছিলের পূর্বে এসব কথা বলেন তিনি।গয়েশ্বর বলেন, তারেক রহমান দেশে না থেকেও দেশবাসীকে জাগ্রত করেছেন। তার নেতৃত্বে এ গণজাগরণে সরকার এখন আতংকিত।

তারেক রহমানের কোনো অস্থাবর সম্পত্তি নেই বলে উল্লেখ করে তিনি বলেন, মূলত ওয়ান ইলেভেনে সরকার ও শেখ হাসিনা দেশে বিরাজনীতিকরণের রাজনীতি শুরু করেছিল। তারই ধারাবাহিকতায় এ মিথ্যাচার। সরকারের মন্ত্রী-এমপিরা কোন প্রতিষ্ঠান থেকে কত টাকা লুট করেছে তার সবকিছুই বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করে সাবেক এ মন্ত্রী বলেন, তখন কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী বোরখা পরে রাস্তায় নামতে পারবে না।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নবীউল্লাহ নবীর সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মহানগর দক্ষিণ বিএনপির লিটন মাহমুদ, আ ন ম সাইফুল ইসলাম ও যুবদলের গোলাম মাওলা শাহিন প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ

সরকার লুটপাটের মাধ্যমে দেশকে শূন্য করেছে : গয়েশ্বর

আপডেট সময় ০৫:২৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩