সংবাদ শিরোনাম ::
রূপালী ব্যাংকের এমডি কাজী ওয়াহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির খবর প্রকাশিত হওয়ায় জিয়া পরিষদের আহ্বায়কসহ ৩ জনকে বদলী এক্সপ্রেসওয়ের ‘ক্ষমতার ত্রিভুজ’ ম্যাক্স–মাহফুজ–কাজী সমীকরণে ঘনীভূত বিতর্ক! দুই মামলায় দীপু মনির জামিন দীর্ঘ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজিবাজারকে শক্তিশালী করতে সংস্কার কার্যক্রম চলছে : অর্থমন্ত্রী কালিহাতীতে কয়েক মিনিটের ঝড়ের তাণ্ডবে তছনছ কস্তুরীপাড়া বাজার ‘টাকা চাইলে মেলে হুমকি’ দেউলায় বিএনপি নেতার বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের অভিযোগ প্রেমের টানে লালমনিরহাটে কোরিয়ান যুবক, ইসলাম গ্রহণের পর বিয়ে কলেজছাত্রী মারিয়াকে রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে 

টাঙ্গাইল থেকে সাইবার অপরাধী গ্রেপ্তার: তরুণীদের অশ্লীল ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ

নওগাঁর ধামইরহাট থানায় দায়ের করা একটি পর্নোগ্রাফি ও সাইবার অপরাধের মামলায় টাঙ্গাইল জেলার গোপালপুর থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে কৌশলে তাদের ব্যক্তিগত ও অশ্লীল ছবি-ভিডিও সংগ্রহ করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত।
পুলিশ সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার বাসিন্দা শাফিরুল ইসলাম থানায় অভিযোগ করেন যে, তার মেয়ের নগ্ন ও অশ্লীল ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে ধামইরহাট থানায় মামলা দায়ের করা হয়।
বিষয়টি পুলিশ সুপার নওগাঁর নজরে এলে তিনি গুরুত্ব সহকারে তদন্তের নির্দেশ দেন। তার নির্দেশনায় তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও সাইবার তদন্তের মাধ্যমে একটি বিশেষ টিম গঠন করা হয়। তদন্তের সূত্র ধরে গত ৮ জুন টাঙ্গাইল জেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে মো. আলিফ হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার চরবিরসিংহ গ্রামের বাসিন্দা।
গ্রেপ্তারের পর তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষা চালানো হলে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়া যায়। এছাড়া মোবাইল ফোনে আরও কয়েকজন নারীর অশ্লীল ছবি ও ভিডিও সংরক্ষিত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তরুণীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে বিভিন্ন কৌশলে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করতেন বলে তথ্য পাওয়া গেছে। পরে সেসব ব্যবহার করে ভুক্তভোগীদের ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্নভাবে হয়রানির চেষ্টা করতেন বলেও অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। নারী ও শিশুর বিরুদ্ধে পর্নোগ্রাফি, সাইবার হয়রানি ও অনলাইনভিত্তিক অপরাধ দমনে নওগাঁ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপালী ব্যাংকের এমডি কাজী ওয়াহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির খবর প্রকাশিত হওয়ায় জিয়া পরিষদের আহ্বায়কসহ ৩ জনকে বদলী

টাঙ্গাইল থেকে সাইবার অপরাধী গ্রেপ্তার: তরুণীদের অশ্লীল ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ

আপডেট সময় ০৭:০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬