সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

শেরপুরে জমি থেকে হাঁস আনতে গিয়ে বজ্রপাতে তরুণের মৃত্যু

বগুড়ার শেরপুরে জমিতে চড়াতে দেওয়া হাঁস ফিরিয়ে আনতে গিয়ে বজ্রপাতে সাব্বির হোসেন (১৮) নামের এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ৮টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর পশ্চিমপাড়া (স্কুলপাড়া) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন কানাইকান্দর পশ্চিমপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,

মঙ্গলবার সকালে বাড়ির পাশে একটি জমিতে চড়াতে দেওয়া হাঁস আনতে যান সাব্বির। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে একটি বজ্রপাত সরাসরি একটি মেহেগুনী গাছ ও সাব্বিরের ওপর পড়লে সাব্বির গুরুতর আহত ও অচেতন হয়ে পড়েন। এবং গাছের ডাল ভেঙ্গে মাটিতে পরে। লোকজন ও আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সাব্বিরকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে হাঁস আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে ছেলেটি মারা গেছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা নিহতের পরিবারের খোঁজখবর নিচ্ছি। তরুণ সাব্বিরের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে কানাইকান্দর স্কুলপাড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

শেরপুরে জমি থেকে হাঁস আনতে গিয়ে বজ্রপাতে তরুণের মৃত্যু

আপডেট সময় ০৪:০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬