সংবাদ শিরোনাম ::
প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর সরকারি দলের ঠিকাদাররা কাজ পাচ্ছেন না, সংসদে উদ্বেগ সংসদে ১০০ দিনের অপরাধের চিত্র তুলে ধরলেন রুমিন ফারহানা গুজব-অপতথ্য ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী পবিপ্রবির নতুন ভিসি প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বরগুনার গৌরিচন্নায় খাল থেকে ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে পক্ষিয়ায়, মাঠে চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস ভূইয়া পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নওগাঁর নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশা উপজেলায় জুন ২০২৬ মাসের উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ, পাংশা মডেল থানার প্রতিনিধিত্বকারী কর্মকর্তা মিনহাজ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গিয়াস উদ্দিন খান, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মো. জাহাঙ্গীর আলম, পাংশা শাহজুঁই কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু মুসা আল আশয়ারী, পাংশা সরকারি কলেজের অধ্যক্ষের পক্ষে মনোয়ার হোসেন, উপজেলা সেক্রেটারি ইন্সপেক্টর তৈয়বুর রহমান, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যের পক্ষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিঙ্কু এবং বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা (ভিপি)।

এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ. কে. আজাদসহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় গত এক মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং এলাকার সার্বিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় পাংশায় অবস্থিত গুল ফ্যাক্টরি সংক্রান্ত বিষয়, পাংশা বাজারের যানজট নিরসনে স্থায়ীভাবে একজন ট্রাফিক সার্জেন্ট নিয়োগের প্রয়োজনীয়তা এবং উপজেলার দক্ষিণাঞ্চলে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের বিষয়েও আলোচনা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত সদস্যদের এ বিষয়ে অবহিত করেন।

এ ছাড়া অস্ত্র উদ্ধার, মাদক নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্তকরণ এবং যানজট নিরসনসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা শেষে ইউএনও মো. রিফাতুল হক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “পাংশাকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর

পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:১০:১০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬