সংবাদ শিরোনাম ::
প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর সরকারি দলের ঠিকাদাররা কাজ পাচ্ছেন না, সংসদে উদ্বেগ সংসদে ১০০ দিনের অপরাধের চিত্র তুলে ধরলেন রুমিন ফারহানা গুজব-অপতথ্য ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী পবিপ্রবির নতুন ভিসি প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বরগুনার গৌরিচন্নায় খাল থেকে ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে পক্ষিয়ায়, মাঠে চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস ভূইয়া পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নওগাঁর নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় অভিযান চালিয়ে ৯০ কেজি শুকনা গাঁজাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৮ জুন) ভোর রাতের দিকে নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের তুলার বাঐ গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. আরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে তুলার বাঐ গ্রামের বাসিন্দা মো. হামেদুল ইসলাম (৩৫)-এর বাড়িতে তল্লাশি চালিয়ে দক্ষিণমুখী একটি কক্ষ থেকে তিনটি পাটের বস্তায় রাখা মোট ৯০ কেজি শুকনা গাঁজা উদ্ধার এবং দুইজনকে গ্রেফতার করা হয়।প্রতিটি বস্তায় ৩০ কেজি করে গাঁজা ছিল বলে জানা গেছে।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ হামেদুল ইসলাম (৩৫) ও মোঃ রশিদ (৪৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা শিকার করছেন বলে পুলিশ জানায়। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে গভীর তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
এ প্রসঙ্গে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,“নওগাঁ জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক নির্মূলে চলমান অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে এবং কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।”
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর

নওগাঁর নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ০৭:০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬