ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয় রোধে সুশীল সমাজ সংগঠনের ষাণ্মাসিক সভা অনুষ্ঠিত

নওগাঁয় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয় রোধে সুশীল সমাজ সংগঠনের (সিএসও) ষাণ্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) বেলা ১১টায় শহরের প্যারিমোহন পাবলিক লাইব্রেরী অডিটোরিয়ামে ডাসকো ফাউন্ডেশন কর্মসূচির আয়োজন এই সভা অনুষ্ঠিত হয়।
‘এনগেজ’ প্রকল্পের আওতায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ডাসকো ফাউন্ডেশনের জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন ডাসকো ফাউন্ডেশনের টেকনিক্যাল অফিসার তামান্না জেমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিয়া অফিসার মো. তুহিন ইসলাম।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বরেন্দ্র অঞ্চলে খরা বাড়ছে এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। সেই সাথে অবৈধ ইটভাটার কারণে ফসলি জমির মাটি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। বক্তারা জলবায়ুর এই বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার ওপর জোর দেন।
একই সাথে নওগাঁ গাঁজা উৎপাদনকারী পুনর্বাসন সমবায় সমিতির (গাঁজা সোসাইটি) পড়ে থাকা বিপুল জমি ও বহুতল ভবনগুলো সরকারি তদারকিতে এনে লিজ বা বাণিজ্যিক ব্যবহারের দাবি জানানো হয়। এতে একদিকে যেমন সরকারের বিপুল রাজস্ব আয় সম্ভব, অন্যদিকে এর অংশীদার সাধারণ মানুষ ও স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি হবে বলে বক্তারা উল্লেখ করেন। সভায় স্থানীয় সিএসও প্রতিনিধি, পরিবেশকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয় রোধে সুশীল সমাজ সংগঠনের ষাণ্মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:৪৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬