সংবাদ শিরোনাম ::
স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন : বিমানমন্ত্রী জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর সেই ২০ জনকে আবারও পুশ-ইনের চেষ্টা, এবার লাঠি নিয়ে পাহারায় জনগণ নাফরিজা শ্যামার সিদ্ধান্তে কাজ ছাড়াই ১০০ কোটি টাকা উত্তোলন

প্রভাষকের ঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ

রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের চাঁইসারা গ্রামের বাসিন্দা এসআই তনয় কুমার এবং তার ভাই ও বাবার বিরুদ্ধে প্রতিবেশি কলেজ শিক্ষক বিধান চন্দ্র প্রামানিকের বাড়িঘর ভাংচুর করে জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা নিরেন্দ্রনাথ প্রামানিক বাদি হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০-১২ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
সরজমিনে গিয়ে জানা গেছে, গোবিন্দপাড়া ইউনিয়নের চাঁইসারা গ্রামের হিন্দুপাড়ায় মন্দির সংলগ্ন বসতবাড়ির জমি নিয়ে চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ থানায় কর্মরত এসআই তনয় কুমারের বাবা দ্বীনেশ চন্দ্র প্রামানিকের সঙ্গে প্রতিবেশি মোহনপুর ডিগ্রি কলেজের প্রভাষক বিধান চন্দ্র প্রামানিকের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে।
এসআই তনয় কুমারের নির্দেশে তার বড় ভাই কনক রঞ্জন ও বাবা দ্বীনেশ চন্দ্র প্রামানিক পাইকপাড়া গ্রামের লাঠিয়াল বাহিনীর প্রধান ইমন আলী, চন্ডিপুর গ্রামের নয়ন আলী ও একই গ্রামের নুরুল ইসলাম সহ এলাকার চিহ্নিত ১০-১২ জন সন্ত্রাসী ভাড়া করে নিয়ে এসে প্রভাষক বিধান চন্দ্র প্রামানিকের বসতবাড়ির পাকা ঘর ও টিনের চালা ভেঙ্গে দেন। এ সময় বাঁধা দিতে গেলে তার বাবা ও মাকে মারধর করা হয়। এ বিষয়ে এসআই তনয় কুমারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে, এই ঘটনার সঙ্গে তার কোন সম্পৃক্ততা নাই এবং ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না বলে দাবি করেন। তবে এসআই তনয় কুমারের বাবা দ্বীনেশ চন্দ্র প্রামানিক বলেন, প্রায় ৫-৬ বছর পূর্বে প্রতিবেশি নীরেন্দ্রনাথ প্রামানিক ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে তার পৈত্রিক সম্পতি জবর দখল করে পাকা গোয়াল ঘর নির্মান করেন।
এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে একাধিক বার উভয় পক্ষ আমিন নিয়ে এসে জমি মাপযোগ করে সীমানা নির্ধারনের কথা বলা হয়। কিন্তু নীরেন্দ্রনাথ ও তার ছেলে প্রভাষক বিধান চন্দ্র সে বিষয়ে কোন কর্ণপাত না করে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। এ কারণে এলাকার লোকজনের সহায়তায় তিনি তার পৈত্রিক সম্পত্তি অবৈধ দকল মুক্ত করতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এদিকে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেছেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া মাত্র ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ

প্রভাষকের ঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ

আপডেট সময় ১২:৫৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬